ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নাচোলে চোর ধরতে গিয়ে বাড়িওয়ালা আহত


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ৩০-১২-২০২৫ দুপুর ৩:২৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের বাইলকা পাড়া গ্রামে চোর ধরতে গিয়ে বাড়িওয়ালা আহত হয়েছে।

সোমবার ২৯ ডিসেম্বর দিবাগত রাত ১২ টার দিকে বাইলকা পাড়া গ্রামের সাইদুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, সাইদুর রহমান তার বাগানের পেয়ারা বাজারজাত করার জন্য প্রায় ৫০ টি ক্যারেট বাড়িতে রাখে। এর একদিন আগের রাতে ক্যারেটগুলো চুরি হয়ে যায়। এরই সূত্র ধরে সাইদুর রহমান ঐ চোর ধরার জন্য ঔত পেতে থাকে। এই দিন রাত ১২ টার দিকে আবার সেই চোর বাকি ক্যারেটগুলো চুরি করতে আসলে সাইদুর রহমান টের পায় এবং চোরকে ধরতে গিয়ে তার মাথায় মারাত্মক আঘাত লাগে।

আহত অবস্থায় তাকে নাচোল মেডিকেলে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

জানা গেছে, ঐ চোর চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর মেডিকেল এলাকার বাসিন্দা রেজাউলের ছেলে রনি। একটি ভ্যানে করে সে ক্যারেটগুলো চুরি করতে এসেছিল।

৫ নং ওয়ার্ড মেম্বার মাজিবুল হক বলেন, চোর ধরা পড়েছে এবং এ বিষয়ে নাচোল থানাকে অবহিত করা হয়েছে।

ঘটনাটির সত্যতা স্বীকার করে নাচোল থানার অফিসার ইনর্চাজ আছলাম আলী বলে ঐ চোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান আছে।

এমএসএম / এমএসএম

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত