ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

রায়পুরে গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাসারের মনোনয়ন দাখিল


রায়পুরা প্রতিনিধি photo রায়পুরা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১২-২০২৫ দুপুর ৪:৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে  সামনে রেখে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে গণঅধিকার পরিষদ (জিওপি)-এর মনোনীত প্রার্থী হিসেবে আবুল বাসার আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

‎সোমবার (২৯ডিসেম্বর) নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

‎মনোনয়নপত্র জমা দেওয়ার পর আবুল বাসার বলেন,“জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিয়েছি। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

‎গণঅধিকার পরিষদের স্থানীয় নেতা আব্দুল কুদ্দুস  জানান, আবুল বাসার একজন সৎ, সাহসী ও জনগণের পক্ষে কথা বলা নেতা হিসেবে পরিচিত। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণের সমর্থনে তিনি বিজয়ী হবেন।

‎মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা বলেন, এই নির্বাচন হবে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ধাপ।

এমএসএম / এমএসএম

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত

নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪

তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ

চট্টগ্রাম ​কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন

গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত

এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস