খালেদা জিয়ার মৃত্যুতে নেত্রকোণা জেলা বিএনপির শোক ও দোয়া মাহফিল
দেশনেত্রী,সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। দীর্ঘদিন অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ডিসেম্বর) ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ইন্তেকালে সারাদেশে নেমে এসেছে শোকের ছায়া। দেশজুড়ে দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। এরই ধারাবাহিকতায় নেত্রকোণা জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ শোক ও দোয়া মাহফিলের আয়োজন করে।
এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ডাঃ আনোয়ারুল হক শোক প্রকাশ করে বলেন,দলের চেয়ারপারসনের ইন্তেকালে আগামী সাত দিন জেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠন শোক পালন করবে। শোক কর্মসূচির অংশ হিসেবে কুরআন তেলাওয়াত,দোয়া মাহফিল,দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার