শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে মো: জাফর ছাদেকের পদোন্নতি
বিশিষ্ট ব্যাংকার মো: জাফর ছাদেক, এফসিএ শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এ উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি লাভ করেছেন। পদোন্নতি লাভের পূর্বে মো: জাফর ছাদেক ব্যাংকে এসইভিপি ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করেন। উক্ত পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ব্যাংকের পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট ডিভিশন (পিএসডি), কমন সার্ভিসেস ডিভিশন (সিএসডি) এবং ব্র্যান্ডিং অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
মো: জাফর ছাদেক ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (এফসিএ)। তিনি কৃতিত্বের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ২০০২ সালে হুদা ভাসি চৌধুরী (এইচভিসি), চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর সাথে তার পেশাগত জীবন শুরু করেন, যেখানে তিনি নিরীক্ষা, আর্থিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, রেগুলেটরি কমপ্লায়েন্স এবং কর্পোরেট গভর্নেন্স প্র্যাকটিস এর উপর অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তীতে তিনি ওয়ান ব্যাংক পিএলসি এর মাধ্যমে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এবং ২০০৬ সালে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’তে আর্থিক প্রশাসন বিভাগে যোগদান করেন। তারপর থেকে, তিনি ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি এবং আর্থিক কাঠামো শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আর্থিক প্রশাসন, ট্রেজারি, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক কার্যক্রমে তার দক্ষতা ও দৃঢ় নেতৃত্বের জন্য তিনি ২০১৫ সালে ব্যাংকের সিএফও নিযুক্ত হন এবং পরবর্তীতে সার্বিক উৎকর্ষতা এবং কৌশলগত দক্ষতার মাধ্যমে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে পদোন্নতি লাভ করেন।
ব্যাংকিং খাতে ২০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন ছাদেক একজন অভিজ্ঞ আর্থিক পেশাদার হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত। ছাদেক আর্থিক পরিকল্পনা ও বিশ্লেষণ, কর ব্যবস্থাপনা, রেগুলেটরি রিপোর্টিং, মূলধন পরিকল্পনা, সম্পদ ও দায় ব্যবস্থাপনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং শেয়ার বাজারের উপর সুগভীর অভিজ্ঞতা অর্জন করেন। সিএফও হিসেবে তার নেতৃত্বে, শাহ্জালাল ইসলামী ব্যাংক বিগত কয়েক বছর ধরে সেরা বার্ষিক প্রতিবেদনের জন্য আইসিএবি, আইসিএমএবি এবং আইসিএসবি থেকে স্বর্ণ পদক (প্রথম স্থান) অর্জন করেছে। ব্যাংকটি সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) থেকে সার্ক দেশগুলোর মধ্যে প্রথম স্থান (স্বর্ণ পদক) অর্জন করেছে, যা কর্পোরেট সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতার ক্ষেত্রে এক মর্যাদাপূর্ণ স্বীকৃতি।
পেশাগত উৎকর্ষতায় মো: জাফর ছাদেক দেশে এবং দেশের বাহিরে অনুষ্ঠিত উল্লেখযোগ্য সংখ্যক প্রশিক্ষণ কোর্স, কর্মশালা, সেমিনার এবং ওয়েবিনারে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক ট্রেনিং একাডেমী এবং অন্যান্য ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের ট্রেনিং একাডেমীতে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করে আসছেন।
এমএসএম / এমএসএম
আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ইমাম ও মাংস প্রস্তুতকারীগণের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি
বাউবির ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামে সনদবিহীন শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
তৃতীয় টার্মিনাল চালু হলে যাত্রী ধারণক্ষমতা দেড় থেকে দুইগুণ বাড়বে: বেবিচক চেয়ারম্যান
আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ উপলক্ষে আইইউবিএটিতে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত
গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসি কষ্ট করবে এটা হতে পারে না-ডিএনসিসি প্রশাসক
ডিএসইতে ‘স্থিতিশীল পুঁজিবাজার: অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
যমুনা সেতুর ডেক সংস্কার ও পরিত্যক্ত রেল লেন সচল করতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সিসিসিসি-সিআরবিসি জেভি’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত
আন্তর্জাতিক সেবিকা দিবসে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্পন্সরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট-২০২৬
বাংলাদেশে PMI নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন
জনস্বাস্থ্য রক্ষায় তামাক কোম্পাানির সাথে আপোষ নয় শতাধিক তামাকবিরোধী সংগঠনের আহবান