নেত্রকোণায় শ্রমজীবীর বসতবাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগ,সর্বস্বান্ত পরিবার
নেত্রকোণা সদর উপজেলার সনুড়া গ্রামে প্রবাসে থাকা এক হতদরিদ্র শ্রমজীবী পরিবারের বসতবাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দুইটি টিনের বসতঘরসহ ঘরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি সর্বস্বান্ত হয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম মোঃ আনোয়ার উদ্দিন ফকির (৪৫)। তিনি মোঃ আলাউদ্দিন ফকিরের পুত্র। তার বাড়ি নেত্রকোণা সদর উপজেলার সনুড়া গ্রামে।
ভুক্তভোগী আনোয়ার উদ্দিন ফকির জানান, জীবিকার তাগিদে তিনি পরিবারসহ গাজীপুরে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৮টার দিকে গ্রামবাসীর মাধ্যমে মোবাইল ফোনে তিনি জানতে পারেন যে, তার বসতবাড়িতে আগুন লেগে সবকিছু পুড়ে গেছে। খবর পেয়ে তাৎক্ষণিক রওনা হয়ে বিকাল সাড়ে ৪টার দিকে বাড়িতে পৌঁছে তিনি দেখতে পান, তার দুইটি টিনের বসতঘরসহ ঘরের ভেতরে থাকা যাবতীয় আসবাবপত্র আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন,অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে গভীর রাতে পেট্রোল ঢেলে তার বসতবাড়িতে আগুন লাগিয়েছে। তার ধারণা,গত বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা থেকে ভোর ৪টার মধ্যে যেকোনো একসময় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,আনোয়ার উদ্দিন ফকির একজন দরিদ্র ও নিরীহ মানুষ। তার সহায়-সম্বল বলতে মাত্র পাঁচ শতাংশ ভিটেমাটি ছাড়া আর কিছু নেই। অগ্নিকাণ্ডের ঘটনায় তার পরিবার চরম মানবিক সংকটে পড়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী আনোয়ার উদ্দিন ফকির নেত্রকোণা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
নেত্রকোণা মডেল থানার সংশ্লিষ্ট সূত্র জানায়, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার