খালিয়াজুরীতে রাজনৈতিক মামলায় জামায়াত কর্মী গ্রেপ্তারে জামায়াতের ক্ষোভ প্রকাশ
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় আওয়ামী লীগ সন্দেহে মো. রোমান মিয়া (২৫) নামে এক জামায়াতে ইসলামীর কর্মীকে থানা পুলিশ গ্রেফতারে তীর্ব নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপজেলা জামায়াতে আমীর মাওলানা ইসমাইল হোসেন। জামায়াতে ইসলামীর অভিযোগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভয় ও আতংক সৃষ্টির লক্ষ্যেই জামায়াত কর্মীকে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। একটি বিশেষ মহলের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্যই এই অভিযান পরিচালনা করে জনমনে আতংক সৃষ্টি করছে।
গ্রেপ্তার মো. রোমান মিয়া উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের বাসিন্দা।
১ ডিসেম্বর( বৃহস্পতিবার) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এরআগে গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পাঁচহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গাজীপুর ইউনিয়নের এক প্রতিবাদী নেতা বলেন, রুমার কখনও আওয়ামীলীগ বা তার অঙ্গ সংগঠনের সাথে জড়িত ছিল না। সে ইসলামী মনা সংগঠনের সাথে সম্পৃক্ত।
রুমানের পরিবারের দাবী, রুমান জামায়াতে ইসলামী বাংলাদেশের সাথে জড়িত বলার পরও থানা পুলিশ তাকে রাজনৈতিক মামলার মিথ্যা আসামী করে জেল হাজতে প্রেরণ করে। তাও পাঁচহাট গ্রামের এক বিশেষ ব্যক্তির নির্দেশে রুমানকে আওয়ামীলীগ সাজিয়ে গ্রেফতার করিয়েছে।
জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে, রোমান মিয়া ২০২৪ সালের ৯ ডিসেম্বর জামায়াতে ইসলামীতে যোগদান করেন। জামায়াতের দাবি, তাকে ২০২৫ সালের ১৬ জুলাই আওয়ামী লীগের বিরুদ্ধে করা একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, যদিও ওই মামলায় তার নাম নেই।
জামায়াতের অভিযোগ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও একটি বিশেষ দলের পক্ষে সুবিধা তৈরির উদ্দেশ্যেই এই গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে।
খালিয়াজুরী উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পরও জামায়াতের কর্মীদের এভাবে গ্রেপ্তার করা গ্রহণযোগ্য নয়। পুলিশ প্রশাসন নিরপেক্ষ না থাকলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।’
এ বিষয়ে জানতে চাইলে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, ‘২০২৫ সালের একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied