ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিবচরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কবলে বাসসহ একাধিক গাড়ির সংঘর্ষে আহত দশজন


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২-১-২০২৬ দুপুর ২:১০
ঘন কুয়াশার কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরে যাত্রীবাস, কাভার্ড ভ্যান ও মিনি ট্রাক, মাইক্রোবাসে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বাসের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। 
 
শুক্রবার(২ জানুয়ারী) সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর;জেলার শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ এক ঘন্টা চেষ্টা চালিয়ে দূর্ঘটনা কবলিত ৩ টি গাড়ি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। 
 
শিবচর হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুংগীপাড়া এক্সপ্রেসের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় আসলে ঘন কুয়াশার কারণে চালক দেখতে না পেয়ে সামনে থাকা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ঔষধ কোম্পানীর কাভার্ড ভ্যানের সাথে সজোরে ধাক্কা দেয়। এসময় পেছন থেকে একটি মিনি ট্রাক এসে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটির সাথে সংঘর্ষ হয়। এতে বাসে থাকা কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে মহাসড়কে ধীরগতিতে চলছিল গাড়ি। 
 
দূর্ঘটনা কবলিত পিকআপের চালক মো.শাওন বলেন,'সকালে কুয়াশার কারণে একটি কাভার্ডভ্যানের পেছনে একটি বাসের ধাক্কা লাগে। 
এসময় যানজটের সৃষ্টি হয়। এসময় আমার পিকআপসহ মাইক্রোবাস সড়কে থামিয়ে রাখি। ওই মুহুর্তেই টুঙ্গিপাড়া এক্সপ্রেস তীব্রগতিতে এসে ধাক্কা দিলে সড়কে থামানো ৮/৯ টি গাড়ি পরস্পরের সাথে সংঘর্ষ হয়। বাসের ১০/১২ জন যাত্রী আহত হয়। 
 
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহুরুল ইসলাম বলেন, ‘সকালে খুলনা থেকে ছেড়ে আসা টুংগীপাড়া এক্সপ্রেসের সাথে কাভার্ড ভ্যান ও মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় সড়ক থেকে গাড়ি ৩ টি উদ্ধার করে সড়কের যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। গাড়িগুলোকে থানায় নিয়ে আসা হয়েছে।'
 
তিনি আরও জানান,'কুয়াশার কারণে এ দূর্ঘটনা ঘটেছে। তবে মারাত্মকভাবে কোন হতাহত হয়নি। একাধিক গাড়ি পরস্পরের পেছনে ধাক্কা লাগে।'
 
 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার