নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মনিরুল আলম সভাপতি ও আক্তার
নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক ২১ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। ২ ফেব্রুয়ারি (শুক্রবার সকাল) ১১টায় সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নে ঢাকা সিলেট মহাসড়কের পাশে মেঘা কমপ্লেক্সে অবস্থিত ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে এবং আহ্বায়ক কমিটির অনুমোদনের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে । নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গ্লোবাল টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও সময়ের কাগজের ক্রাইম রিপোর্টার্স মো.মনিরুল আলম, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিজয় টিভির আড়াইহাজার প্রতিনিধি মোস্তফা কামাল এবং সহ-সভাপতি বাংলাদেশ প্রতিদিনের রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম হানিফ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাগরিক টেলিভিশনের সোনারগাঁও বন্দর উপজেলা প্রতিনিধি আক্তার হোসেন ৷ যুগ্ন সম্পাদক দৈনিক বাংলাদেশ বুলেটিনের সোনারগাঁও প্রতিনিধি ও দৈনিক বাংলাভূমি'র নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি উজ্জ্বল হোসেন মাসুম। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ই-টেন টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সানাউল্লাহ মুন্সি, যুগ্ম-সাধারণ সম্পাদক
সকালের সময়ের ষ্টাফ রিপোর্টার্স মো.বজলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ সুজন, অর্থ বিষয়ক সম্পাদক নাগরিক সংবাদের সাইফুল ইসলামকে, দপ্তর সম্পাদক চ্যানেল এ-১ এর রূপগঞ্জ ও ডেমরা প্রতিনিধি মাকসুদুল হোসেন তুষার, প্রচার সম্পাদক চ্যানেল এস এর রূপগঞ্জ প্রতিনিধি সাজিদুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক যুগান্তরের আড়াইহাজার প্রতিনিধি মোক্তার হোসেন আজাদ, মহিলা বিষয়ক সম্পাদিকা দৈনিক দেশের পত্রের মোছাম্মৎ সাজেদা আক্তার, মহিলা বিষয়ক সহ সম্পাদিকা বিজয় টেলিভিশনের মনি ইসলাম, আইন বিষয়ক সম্পাদক দৈনিক সমকালীন কাগজের বন্দর প্রতিনিধি ইব্রাহিম সুমন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডে নাইট নিউজের স্টাফ রিপোর্টার সূর্য আহমেদ মিঠুন দায়িত্ব পেয়েছেন। কার্যকরী সদস্য হলেন মোঃ হাবিবুর রহমান, মাসুম বিল্লাহ, আরিফুর রহমান ও হারুন অর রশিদ। আশিকুর রহমান, মোঃ সোহাগ মিয়া, তরিকুল ইসলাম। কমিটির ঘোষণার পর সকলের মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
এমএসএম / এমএসএম
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক
একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা