মিরসরাইয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে প্রতিবন্ধী ব্যবসায়ীর অভিনব কায়দা
চট্টগ্রামের মিরসরাইয়ে গাজী মো. দিদারুল করিম নামে এক প্রতিবন্ধী তার ব্যবসা প্রতিষ্ঠানের জমিদার নিলুফা আক্তারকে ফাঁসাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর এবং তার শিশু ছেলের জামা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর নাগাদ প্রতিবন্ধী দিদারুল করিম তার নিজের প্রতিষ্ঠানের সিলিন্ডার বাইরে ফেলে দেয়, নিজের মোটরসাইকেল নিজে ফেলে দেয় এবং সাইনবোর্ড নিচে ফেলে দেয়।
এ বিষয়ে ভুক্তভোগী নিলুফা আক্তার বলেন, উক্ত ব্যক্তি প্রতিবন্ধী হওয়ায় তাকে আমরা আমাদের জায়গায় লাকড়ি রাখবে বলায় অনুমতি দিয়েছি। কিন্তু পরবর্তীতে ওই লোক জোরপূর্বক স্ট্যাম্প করে আমার থেকে স্বাক্ষর করে নেয়। পরবর্তীতে আমি দোকানে গেলে আমাকে গালিগালাজ করে ও বিভিন্ন হুমকি প্রদান করে। ওই লোকের ভয়ে আমি আমার ছেলে সন্তানদের স্কুলে পাঠাতে পারি না। নানাভাবে আমাকে হুমকি প্রদান করছে।
পার্শ্ববর্তী দোকানদার সোহেল ও নিজাম বলেন, উক্ত ব্যক্তি নিজের মালামাল নিজে বাইরে ফেলে দেয় এবং নিজের ছেলের জামা নিজে ছিঁড়ে ফেলে। প্রকাশ্য দিবালোকে তিনি তার নিজের দোকান নিজে ক্ষতবিক্ষত করে ফেলে।
তাছাড়াও একজন পথচারী তার মোবাইলে ভিডিও ধারণ করেন। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, দিদারুল করিম তার ছেলের জামা নিজেই ছিঁড়ছে। ওই ভিডিও সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটা মিথ্যা। যিনি অনুমতি ছাড়া ভিডিও করেছেন আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।
এ বিষয়ে গাজী মো. দিদারুল করিমের কাছে জানতে চাইলে তিনি জানান, তিনি ও তার শিশু সন্তান আইমান শারীরিক প্রতিবন্ধী। কদমতলা এলাকায় তার লাড়কির দোকান রয়েছে। মঙ্গলবার দুপুরে তিনি তার শিশু সন্তান আইমানকে দোকানে রেখে বাজারে যান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তার শিশু সন্তানকে মারধর করে। ধারালো অস্ত্র দিয়ে দোকানের টিন কেটে ফেলে ক্যাশে থাকা ৫ লাখ টাকা ও দুটি মোবাইল সেট নিয়ে যায়।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক রতন কান্তি দে জানান, প্রতিবন্ধী দিদার বক্সের দোকানে হামলার ঘটনার অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত নিলুফা আক্তার থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত