ভালবাসা দিবসে হ্যাপি মম ও সাদমান সামিরের নতুন মিউজিক ভিডিও
ভালবাসা দিবসকে কেন্দ্র করে দর্শকদের জন্য নতুন এক রোমান্টিক উপহার নিয়ে আসছে মিউজিক ভিডিও ‘একটা বাংলাদেশি পোলা আমার মন নিছে’। সময়োপযোগী গল্প, আকর্ষণীয় গান ও মনোমুগ্ধকর চিত্রায়নের মাধ্যমে ভিডিওটি ইতোমধ্যেই দর্শকমহলে আগ্রহ তৈরি করেছে।
এই মিউজিক ভিডিওতে জুটি বেঁধেছেন জনপ্রিয় মডেল হ্যাপি মম ও সাদমান সামির। তাদের প্রাণবন্ত উপস্থিতি ও রসায়ন গানটির আবেগকে আরও গভীর করে তুলেছে। নাচের পরিকল্পনা ও কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন অভিজ্ঞ ড্যান্স ডিরেক্টর মাইকেল বাবু, যার নৃত্যনির্দেশনায় গানটিতে যোগ হয়েছে আধুনিকতার ছোঁয়া।
ভিডিওটির পরিচালনা করেছেন এস.ডি রুবেল। তার সৃজনশীল নির্দেশনায় পুরো মিউজিক ভিডিওটি পেয়েছে পরিপূর্ণতা ও রোমান্টিক আবহ। চিত্রগ্রহণে ছিলেন দক্ষ ডিওপি ইসমাইল হোসেন লিটন, যার ক্যামেরার ফ্রেমে ফুটে উঠেছে ভালোবাসার রঙিন মুহূর্তগুলো।
মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে দেশের চলচ্চিত্র শিল্পের প্রাণকেন্দ্র এফডিসিতে। মনোরম লোকেশন ও পরিকল্পিত সেটের মাধ্যমে গানটির ভিজ্যুয়াল আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। ভালবাসা দিবসে মুক্তির অপেক্ষায় থাকা ‘একটা বাংলাদেশি পোলা আমার মন নিছে’ মিউজিক ভিডিওটি প্রেম, আবেগ ও বিনোদনের এক সুন্দর সংমিশ্রণ হয়ে দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এমএসএম / এমএসএম
হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান
হ্যাঁ, প্রেম করছি, তবে আপাতত বিয়ে নয় : জাহ্নবী
সমু চৌধুরীর চিকিৎসায় দায়িত্ব নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ
ভিকির প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা
টিভি নেই, মোবাইলও নয়—মেয়েকে যেভাবে বড় করছেন আসিন
কানজয়ী নির্মাতাকে এবার পাঁচ বছরের কারাদণ্ড দিলো ইরানের আদালত
মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পের এই নাটক
নেগেটিভ চরিত্রের খোঁজে
কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স নিয়ে নির্মাতাকে যা বলেছিলেন নাসিরুদ্দিন
শাহরুখ খান বললেন, ‘খুনি নই, আমি প্রেমিক’
চিত্রনায়িকা পপির মা আর নেই
নতুন লুকে সাই পল্লবী