ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তি আটক,৩ মাসের কারাদণ্ড


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ৩-১-২০২৬ দুপুর ১:৪৫

রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।০২ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত ১০টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ মোবাইল কোর্টে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণে লিপ্ত থাকার দায়ে মোঃ শাহীন প্রামাণিক (২৭)-কে আটক করা হয়। তিনি তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর বেলতলী গ্রামের মোঃ আফজাল হোসেনের পুত্র। 
আটক ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় জনসম্মুখে বিশৃঙ্খলা সৃষ্টি করায় এবং উপস্থিত জনতার সামনে দোষ স্বীকার করায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ (দশ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আরোপিত অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো: মোনাববর হোসেন।
উপজেলা প্রশাসন জানায়, মাদকমুক্ত সমাজ গঠন ও জনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু