ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী এম.এ.হাশেম রাজু


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৩-১-২০২৬ দুপুর ১:৪৬

চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) সংসদীয় আসনেের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে মনোনীত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং উক্ত আসনের মনোনয়ন প্রত্যাশী এম.এ.হাশেম রাজু। বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,দলীয় সাংগঠনিক শক্তি আরও সুসংহত ও কার্যকর করতে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এর পক্ষে সাবেক ছাত্রনেতা এম.এ.হাশেম রাজুকে চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের জন্য নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব প্রদান করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা,ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার কারণে এম.এ.হাশেম রাজুর নেতৃত্বে চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কার্যক্রম আরও গতিশীল হবে। সে লক্ষ্যে তাকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে মনোনীত করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান