শেরপুরে প্রয়াত খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শেরপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব শেরপুর -১ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার বিশেষ উদ্যোগে এবং পরবর্তীতে জেলা বিএনপির উদ্যোগে পৃথকভাবে এই কর্মসূচি পালন করা হয়।
ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার উদ্যোগে তেরাবাজার মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে দোয়া মাহফিলে বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় আলেমরা অংশ নেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের প্রতি অবদান স্মরণ করে তাঁর চিরশান্তি ও জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়।
পরবর্তীতে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় ও সংলগ্ন এলাকায় পুনরায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।
নেতৃবৃন্দ বলেন, 'বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়। দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি এবং মরহুমার রুহের মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।'
মোনাজাত শেষে উপস্থিত এতিম ও দুস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত