ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ৩-১-২০২৬ দুপুর ১:৫১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত কামনায় মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২ জানুয়ারি ২০২৬, শুক্রবার বাদ আসর মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা, বিএনপির মুকসুদপুর থানার প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সভাপতি মো. ফরিদ আহম্মেদ মিয়া। মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসিমুদ্দীন (এস.জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল ও সরকারি মুকসুদপুর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহাবুব হাসান বাবর। এ সময় আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান ও কবির হোসেন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ও সামচুল আরেফিন, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মো. মামুন মোল্লা, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন, ধর্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ মো. রাজু মিয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম রাব্বী আকাশ এবং সদস্য নূর আলম শেখ, মো. নিয়ামুল ইসলাম, আশিক-উন-নূর দিপু, নূর আসাদ মৃধা ও কামরুল মিয়া। সৌদি আরব আবু আরিস জামে মসজিদ জিঝানের সাবেক ইমাম ও খতিব এবং হাকিমুল উম্মাহ ন্যাশনাল মাদরাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. নুরুল্লাহ রহমান দোয়া মাহফিলটি পরিচালনা করেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত