লক্ষ্মীপুর-২ আসনে বিএনপি- জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ, ভোটের মাঠে দুই ভূঁইয়ার মুখোমুখি লড়াই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাষ্টার রুহুল আমিন ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
শনিবার(৩ জানুয়ারী)জেলা প্রশাসক সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে প্রার্থীদের দাখিল করা কাগজপত্রে কোনো অনিয়ম, ঋণখেলাপি বা আইনগত জটিলতা না পাওয়ায় মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। ফলে গুরুত্বপূর্ণ এই আসনে নির্বাচনী লড়াই আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
মনোনয়ন বৈধ ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই রায়পুর ও সদর অংশজুড়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে তৎপরতা বাড়তে দেখা যায়।
রাজনৈতিকভাবে স্পর্শকাতর লক্ষ্মীপুর-২ আসন দীর্ঘদিন ধরেই ক্ষমতার রাজনীতির কেন্দ্রবিন্দু। এবার দুই শক্ত প্রতিদ্বন্দ্বীর মনোনয়ন বৈধ হওয়ায় এই আসনে ভোটের লড়াই হবে তুমুল ও হাড্ডাহাড্ডি—এমনটাই মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।
উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকলেও এখন পর্যন্ত কোনো পক্ষ আপত্তি দাখিল করেনি।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা