কর্নেল আব্দুল হকের মনোনয়ন বাতিল, পাবেন আপিলের সুযোগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মো. আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল করেছেন ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল করিম।
শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত দেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়নপত্র যাচাইয়ের সময় প্রয়োজনীয় কাগজপত্র ও বিধিবিধান অনুযায়ী ত্রুটি পাওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী পরবর্তীতে আপিল করার সুযোগ পাবেন।
ঢাকা-২ আসনে তিনজন মনোনয়নপত্র দাখিল করেন। আব্দুল হক ছাড়া বাকি দুজন হলেন- বিএনপির আমানউল্লাহ আমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জহিরুল ইসলাম। এ দুজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিলের বিষয়ে জামায়াত প্রার্থী মো. আব্দুল হক ও দলটির স্থানীয় নেতাদের নিকট জানতে চাইলে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরবর্তীতে জানানো হবে। তবে
অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কর্মকর্তাদের সংস্থা রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হককে জাতীয় সংসদ সদস্য পদে মনোনয়ন দিয়েছে জামায়াত।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত