ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মনোনয়ন বাছাই প্রক্রিয়ায় মির্জাফখরুলের মনোনয়ন বৈধ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩-১-২০২৬ দুপুর ৩:১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় বিএনপি মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।
শনিবার সকালে ১১ টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত থেকে যাচাই-বাছাই প্রক্রিয়ায় প্রার্থীদের মনোনয়ন বৈধ ও বাতিলের এ ঘোষণা দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইসরাত ফারজানা।
ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেলোয়ার হোসেন, এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মো: খাদিমুল ইসলাম মনোনয়ন দাখিল করেন। কাগজপত্র সব কিছু ঠিক থাকায় ৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।
ঠাকুরগাঁও দুই আসনে ৮ জন মনোনয়নপত্র জমা দেন এর মধ্যে ৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো: রেজাউল করিম ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাহাবউদ্দিন আহাম্মেদ এর মনোনয়নপত্র সংশোধনযোগ্য ত্রুটি থাকায় সেগুলি স্থগিত করা হয়।
ঠাকুরগাঁও ৩ আসনে ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন এর মধ্যে ৮জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির হাফিজ উদ্দিনের মনোনয়ন পত্র সংশোধনযোগ্য ত্রুটি থাকায় তা স্থগিত করা হয় এবং স্বতন্ত্র প্রার্থী আশা মনির মনোনয়নপত্র বাতিল করা হয়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার