আদমদীঘিতে বাসের ধাক্কায় সিএনজি উল্টে ২ যাত্রী নিহত আহত-১
বগুড়ার আদমদীঘিরে অদুরে নওগাঁগামী একটি বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্্রা উল্টে দুই যাত্রী নিহত ও একজন আহত হয়েছে। নিহতরা হলো, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার আরজিপাাড়া আচলাই গ্রামের তফছের আলী প্রামাকের ছেলে রফিকুল ইসলাম (৫০) ও তার ভাতিজা একই গ্রামের হাজি আব্দুল হামিদ মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫) এবং আহত একই গ্রামের ফজলুল প্রামানিকের ছেলে মিজু আহম্মেদ (২৪)। সিএনজি চালক পালিয়েছে। গতকাল শনিবার সকাল সোয়া ৮টয় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির পুর্ব ঢাকা রোডের বড় আখিড়ার মোড় নামক স্থানে এ দুঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, গতকাল শনিবার সকালে বগুড়ার শিবগঞ্জ থেকে একটি সিএনজি চালিত অটোরিক্্রা যোগে উল্লেখিত তিনজন যাত্রী নিয়ে মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাটে কচু বীজ কেনার জন্য যাচ্ছিল। প্রচন্ড কুয়াশায় ঢাকা ছিল সড়ক। সিএনজিটি আদমদীঘির বড়আখিড়া মোড় নামক স্থানে পৌঁছিলে পিছন দিক থেকে আসা নওগাঁগামী অজ্ঞাত একটি বাস সিএনজির পিছন দিক থেকে ধাক্কা দিলে সিএনজি উল্টে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনা স্থলেই যাত্রী রফিকুল ইসলাম ও তার ভাতিজা রাসেল মোল্লা নিহত ও মিজু আহমেদ আহত হয়। খবর পেয়ে স্থানীয় জনতা ও আদমদীঘির ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আদমদীঘি থানায় অফিসার ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান লাশের আত্মীয় স্বজরা মামলা না করায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বার্ডে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপিত
আদমদীঘিতে গৃহবধুর শ্লীলতাহানির চেষ্টা মামলার আসামী গ্রেফতার
রায়গঞ্জ উপজেলা সদরে টিটিসি স্থাপনের দাবিতে বিক্ষোভ- সমাবেশ, ইউএনওকে স্মারকলিপি প্রদান
বাগেরহাটে কলেজ ছাত্র জাহিদুল হত্যা ঘটনার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
শেরপুরে বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
চাঁদপুরে প্রবাসীকে হত্যার অভিযোগ, চার যুবকের বিরুদ্ধে মামলা
কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যূত্থান ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
জুলাই গণহত্যার বিচার না হলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামবো - সাবেক মেয়র সাক্কু
গজারিয়ায় ৩৬জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ইং উপলক্ষ্যে আলোচনা সভা
ঢাকা থেকে অনুসরণ করে নওগাঁয় স্বর্ণ ছিনতাই;চক্রের এক সদস্য গ্রেপ্তার
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা'র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন