শামীম আহমদ ঢাকা ১৭ আসনের বৈধ প্রার্থী
সাংবাদিক ও খ্যাতিমান লেখক শামীম আহমদ ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী। গুলশান বনানী ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত জাতীয় সংসদ সংসদীয় আসন নং ১৯০ ঢাকা ১৭ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মো: শামীম আহমদ'কে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করছে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বিভাগীয় কমিশনার ৩ জানুয়ারি ২০২৬ শনিবার বিকেল ২টা ৩০ মিনিটে ঢাকা ১৭ আসনের মনোনয়ন বাছাই কার্যক্রমে অংশ নিয়ে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী শামীম আহমদ এর নাম বৈধ ঘোষণা করেন। বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের সম্মেলন কক্ষে প্রার্থী বাছাই কার্যক্রমে সহকারী রিটার্নিং অফিসার আব্দুর রহিম এবং আসনটির অন্য অন্য প্রার্থী ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শামীম আহমদ দৈনিক সকালের সময়ের বিশেষ প্রতিনিধি ও দি অ্যাম্বাসেডর প্রকাশনীর কর্ণধার এবং বেসরকারি উন্নয়ন ও গবেষণা সংস্থা নতুনধারা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক।
এমএসএম / এমএসএম
উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১
ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি
তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার
মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার
উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত
রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান