আবুজর গিফারী কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিত
আবুজর গিফফারী কলেজের আগামীকাল (০৭-০১-২০২৬ তারিখ) - এর শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিত ঘোষণা করেছেন মাননীয় সিভিল জজ আদালত নং-১৪ (নবাবগঞ্জ আদালত), ঢাকা । এতে কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব মোহাম্মদ মামুন চৌধুরী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সংশ্লিষ্ট বিবাদীগন ক্ষমতার অপব্যবহার করে
অবৈধ ভাবে শিক্ষক প্রতিনিধির এই নির্বাচন আয়োজন করায় "কেন এই অবৈধ নির্বাচন আয়োজন করা হয়েছে এই মর্মে " তাদের বিরুদ্ধে শো-কজও জারী করেন।
যাহার মোকদ্দমা নং ০১/২০২৬ ইং এর বাদীর আনীত এই নির্বাচন বিষয়ে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিস্তারিত শুনানিয়ান্তে -মাননীয় আদালত
রায়ে উল্লেখ করেন - "এই আদালতে হুকুম দিতেছেন যে প্রতিবাদী একই সাথে বাদীর আনীত অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তের বিরুদ্ধে লিখিত আপত্তি দাখিল না হওয়া কালতক আগামী ০৭/০১/২০২৬ তারিখের নির্বাচন সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ প্রদান করা হলো। "
এই মামলার বাদী - কলেজ এর এসোসিয়েট প্রফেসর জুলেখা বেগম। তিনি গত ০৫-০২-২০২৫ ইং তারিখের কলেজ এর শিক্ষক প্রতিনিধি নির্বাচনে সর্বোচ্চ ভোটে নির্বাচিত কলেজের বর্তমান শিক্ষক প্রতিনিধি থাকা সত্ত্বেও বিবাদীগন এই অবৈধ নির্বাচনের আয়োজন করে।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা