ড্যাব নিটোর শাখার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) শাখা।মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিটোরের পরিচালক ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মোঃ আবুল কেনান। তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন নিটোর ও ড্যাবের সিনিয়র চিকিৎসক নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ডা. মোঃ শামসুল আলম, সহকারী অধ্যাপক, নিটোর; সভাপতি, ড্যাব নিটোর শাখা এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব।ডা. শেখ মুহাম্মাদ আতিকুর রহমান, উপ-পরিচালক (প্রশাসন), নিটোর; সদস্য সচিব, ড্যাব নিটোর শাখা এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব।ডাঃ সাঈদ মাহমুদ তমাল, ক্রীড়া সম্পাদক ড্যাব কেন্দ্রীয় কমিটি,ডা.গোলাম মাহমুদ সুহাস সহ-সম্পাদক (সিএমই), ড্যাব কেন্দ্রীয় কমিটি; সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রমেক শাখা এবং সহকারী অধ্যাপক, অর্থোপেডিক সার্জারি, নিটোর।অন্যান্য মধ্যে আরো উপস্থিত ছিলেন ..., অধ্যাপক ডাঃ ওয়াকিল আহমেদ, অধ্যাপক ডাঃ তাজুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডাঃ আসজাদুর রহমান শোভন, সহযোগী অধ্যাপক ডাঃ আলমগীর হোসেন জনি, ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ সম্রাট, ডাঃ সনেট, ডাঃ শরফুদ্দিন আশিক, সহ নিটোরের সর্বোস্তরের চিকিৎসকবৃন্দ শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এমএসএম / এমএসএম
শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ
কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম
ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি
এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি
৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা
আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব
খামারবাড়ি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি
‘পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে’