ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাঘার চকরাজাপুরে সশস্ত্র হামলায় সোহেল নিহত, স্ত্রী ও দুই সন্তান আহত


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ৪-১-২০২৬ দুপুর ১:৪৭

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর চরের করালি নওসারা এলাকায় সশস্ত্র হামলার ঘটনায় সোহেল (পিতা: কালু মন্ডল) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও দুই সন্তান আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতে আনুমানিক ১২টার দিকে কাঁকন বাহিনীর কয়েকজন সদস্য অস্ত্র হাতে সোহেলের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির বাইরে থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। ওই সময় সোহেল ও তার পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় সোহেল ও তার স্ত্রী ও দুই সন্তান গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সোহেল মারা যান।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত