সভাপতি-মফিজ,সাধারণ সম্পাদক-হাসান
চন্দনাইশে অটোরিকশা চালক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
চট্টগ্রাম চন্দনাইশে অটোরিকশা চালক সমবায় সমিতি লিমিটেডের (রেজি.নং-৭৫৬৪) এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গাছবাড়িয়া কলেজস্থ সমিতির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে সকল সদস্যের সরাসরি ব্যালট ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতির পদে মো.মফিজুর রহমান ১৪২ ভোট (চেয়ার) ও সাধারণ সম্পাদক পদে মো.হাসান ৮৮ ভোট (হাতপাখা) প্রতীক নিয়ে নির্বাচিত হয়। সহ-সভাপতি পদে মফিজ ১০৭ ভোট (দোয়াতকলম),অর্থ সম্পাদক পদে মো.লোকমান ৯৪ ভোট (মোমবাতি) প্রতীক নিয়ে নির্বাচিত হন। এইছাড়াও সদস্য পদে আবু তৈয়ব ১২৯ ভোট (মই),মোজাম্মেল ১১৩ ভোট (ফ্যান), তৌহিদুল ইসলাম ১০৪ ভোট (মোবাইল),মো.নাছির উদ্দিন ১০৩ ভোট (মোরগ),সেলিম ৭৯ ভোট (উড়োজাহাজ) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা শামসুদ্দিন আহমেদ। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিস সহকারী বিজু দাস। এছাড়াও সমবায় অফিস অপারেটর বিজয় ঘোষ বিউটি রানী চৌধুরী, রাগ রঞ্জিতা পরাগ নির্বাচনে দায়িত্ব পালন করেন। নির্বাচন পরিচালনা করেন পরিচালনা কমিটির সভাপতি মো.মতিউর রহমান,সদস্য মো.আলাউদ্দিন,মো.মিজান।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার