যশোরে দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা নিহত
যশোরে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫৩) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) রাতে যশোর শহরের শংকরপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আলমগীর হোসেন যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন। তিনি শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার বাসিন্দা এবং মৃত ইন্তাজ আলীর ছেলে। পেশায় তিনি জমি কেনাবেচার ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যার পর যশোর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় অবস্থিত নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন আলমগীর হোসেন। বাড়ির অদূরে শংকরপুর ইসহাক সড়কে পৌঁছালে পিছন থেকে একটি মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত চলন্ত অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মোটরসাইকেল থেকে পড়ে গেলে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, নিহত আলমগীর হোসেনের মাথার দু’পাশে গুলির চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনার পর শংকরপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ হাসপাতালে ভিড় করেন।
ঘটনার বিষয়ে পুলিশ জানায়, কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।
এমএসএম / এমএসএম
পটুয়াখালীর গলাচিপার ১১ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, উদ্ধার ৫, নিখোঁজ ৬
টানা বর্ষণে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি, ৪ ইউনিটে উৎপাদন হচ্ছে ১২৫ মেগাওয়াট
শিক্ষাপ্রতিষ্ঠানের একমাত্র মাঠে জলাবদ্ধতা: খেলাধুলা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত
টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
আল হায়াত হসপিটাল: আবু জাফর কূটচালে, হুমকির মুখে শতাধিক মানুষের বিনিয়োগ
নাটোরের বড়াইগ্রামে ১৮৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধ্বসে ১ জনের মৃত্যু, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে প্রশাসনের মাইকিং
মনপুরায় অবৈধভাবে খাল দখল: পানি নিষ্কাশনের একমাত্র পথ বন্ধ, জলাবদ্ধতায় দুর্ভোগে ৪ হাজার পরিবার
মোহনগঞ্জে মাদক সেবনে কারাদণ্ড ও গ্রেফতার ৩
কুড়িগ্রামে স্কুল ফিডিংয়ে মেয়াদউত্তীর্ণ পচা ও ছএাক ধরা পাউরুটি বিতরণ
রায়গঞ্জে ধান সংগ্রহে স্থবিরতার অভিযোগ তদন্তে কমিটি
খালিয়াজুরীর ধনু নদে ফের অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা