ঘন কুয়াসায় মাদারীপুরে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহত
ঘন কুয়াশায় গাড়ি চাপায় মাদারীপুরের সমাদ্দারে এনজিও কর্মী নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে এঘটনা ঘটে। নিহত সুমন সরদার(৩১) শরীয়তপুর পৌর এলাকার তুলাসার গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে ও এনজিও শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির ফিল্ড অর্গানাইজার হিসেবে রাজৈর শাখায় কর্মরত ছিলেন। তবে ঘাতক গাড়িটিকে উদ্ধার করা যায়নি।
হাইওয়ে পুলিশ ও এনজিও কর্মীরা জানান, (০৪ জানুয়ারি) রোববার সকালে শরীয়তপুরের বাসা থেকে মোটরসাইকেল যোগে মাদারীপুররের রাজৈর ফেরার পথে সমাদ্দার নামক স্থান এলে ঘন কুয়াশায় কারণে গাড়ি চাপায় এনজিও কর্মী সুমন সরদার গুরুতর আহত হয়। পথিমধ্যে বরিশাল থেকে ঢাকাগামী কিছু হাইওয়ে পুলিশের সদস্যরা সুমনকে রাস্তার পাশে পরে থাকতে দেখলে, তারা সুমনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ঘাতক গাড়িটিকে উদ্ধার বা সনাক্ত করা যায়নি।
রাজৈর থানায় অফিসার ইনচার্জ শেখ মো আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার