আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ৭৪ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান
ব্যাংকের টেকসই উন্নয়ন ও ধারাবাহিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আইএফআইসি ব্যাংকের ৭৪ জন কর্মকর্তাকে বিভিন্ন পর্যায়ে পদোন্নতি প্রদান করা হয়েছে। এই পদোন্নতি কর্মীদের পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, রাজধানীর আইএফআইসি টাওয়ার-এ আয়োজন করা হয় "সেলিব্রেটিং ক্যারিয়ার প্রগ্রেশন" শীর্ষক পদোন্নতি প্রদান অনুষ্ঠানের। হাইব্রিড মডেলে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা ও সিনিয়র ম্যানেজম্যান্ট টিমের সদস্যরা ২৯ জন কর্মকর্তার কাছে সরাসরি পদোন্নতি পত্র হস্তান্তর করেন। এ সময় বিভিন্ন শাখা-উপাশাখা এবং ওমান এক্সচেঞ্জ এলএলসি থেকে আরো ৪৫ জন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার কাছে ভার্চুয়ালী পদোন্নতি পত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্যে জনাব সৈয়দ মনসুর মোস্তফা পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “দক্ষ ও উদ্যমী মানবসম্পদই ব্যাংকের অগ্রযাত্রার প্রধান শক্তি। ভবিষ্যতেও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা আরও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে ব্যাংকের সাফল্য ও গ্রাহকসেবায় ইতিবাচক অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।”
উল্লেখ্য, আইএফআইসি ব্যাংক একটি কর্মীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে যোগ্যতা ও পারফরম্যান্সভিত্তিক ক্যারিয়ার উন্নয়নে গুরুত্ব দিয়ে আসছে, যা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হৃদ্ধ
Aminur / Aminur
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান