ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে নৈতিকতা ও শুদ্ধাচার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ৩০-৯-২০২১ দুপুর ৪:৪৪

কুয়াকাটা পৌর ভবন মিলনায়তনে কুয়াকাটায় আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, শুদ্ধাচ‍ার ‍এবং উন্নত সেবা প্রদানের লক্ষ্যে পর্যটক স্টেকহোল্ডারদের সাথে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার মেয়র। বিশেষ অতিথি ছিলেন- কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের অব কুয়াকাটার (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার।

এছাড়াও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর হোসেন, পরিদর্শক হাসনাইন পারভেজ, পৌর শ্রমিক লীগের আব্বাস কাজী, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মো. মজিবুর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি জহিরুল ইসলাম মিরন, ট্যুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি জনি আলমগীরসহ সভায় পর্যটননির্ভর ১৬টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে স্ব স্ব সংগঠনকে শতভাগ পর্যটক সেবায় নিয়োজিত করার সকল চেষ্টা অব্যাহত রাখবেন বলে প্রতিশ্রুতি দেন। 

কোনো পেশার ব্যবসায়ী বা কর্মী দ্বারা পর্যটক হয়রানি বা সেবায় ত্রুটি দেখা দিলে আইনের মাধ্যমে শাস্তির আওতায় আনার কথা জানায় ট্যুরিস্ট পুলিশ। এছাড়া আগামী দিনগুলোতে ব্যাপক পর্যটক সমাগমের সম্ভাবনাকে সামনে রেখে পর্যটকদের নিরাপত্তা ও সেবায় সকল প্রস্তুতি নেয়ার বিষয়ে সভায় আলোচনা হয়।  

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত