ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রংপুরে পুলিশ কর্মকর্তা নিহতের মামলার আসামি পলাশ ৩ দিনের রিমান্ডে


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ৩০-৯-২০২১ দুপুর ৪:৪৬

রংপুরে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম নিহতের ঘটনায় আসামি পারভেজ রহমান পলাশকে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত। রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২-এর বিচারক আল মাহামুদ তাকে মাদক ও হত্যা মামলায় এ রিমান্ড দিয়েছেন। এর আগে মঙ্গলবার মামলা দুটির তদন্তভার পিবিআইকে দেয়া হলে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়।  

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে রংপুরের হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ নগরীর বাহারকাছনা এলাকায় মাদক ব্যবসায়ী পলাশকে ইয়াবা ও গাঁজাসহ আটক করে। এ সময় আসামি পলাশ পুলিশ কর্মকর্তা এএসআই পিয়ারুলকে ছুরি দিয়ে গুরুতর আহত করে। তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন শনিবার বেলা সোয়া ১১টার দিকে তিনি মারা যান। নিহতের ঘটনায় হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা করা হয়। দুটি মামলারই বাদী পুলিশ। 

রংপুর পিবিআইয়ের সুপার জাকির হোসেন বলেন, আসামি পলাশকে মাদক ও হত্যা মামলায় ৫ দিন করে রিমান্ড চাওয়া হয়েছিল। আদালতের বিচারক দুটি মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

এমএসএম / জামান

ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন

মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)

মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু

এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক

জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন