ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে ১০ হাজার পিস ইয়াবা ও বহনকারী ট্রাকসহ মাদক ব্যবসায়ী আটক


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৩০-৯-২০২১ দুপুর ৪:৫১

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. রবিউল ইসলাম (৪০)  নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দোহাজারী পৌরসভার সিঙ্গার শোরুমের সামনের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রবিউল সাতক্ষীরা সদর থানার কামালনগর এলাকার মৃত মো. শহিদুল ইসলামের ছেলে বলে জানা যায়।

এ বিষয়ে পুলিশ জানায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দোহাজারী পৌরসভার সিঙ্গার শোরুমের সামনের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালান। পরে চট্টগ্রামমুখী একটি ট্রাক দোহাজারী পৌরসভাস্থ সিঙ্গার শোরুমের সামনে থামানোর পর চালককে অধিকতর জিজ্ঞাসাবাদ করলে তার দেখানো স্থান চালকের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন সরকার বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / জামান

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ