চাঁদপুরে পিকআপ ভ্যান থেকে ৩৭মণ জাটকা জব্দ
মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশনের আওতায় চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে শহরের ওয়ারলেস মোড় এলাকা থেকে ১ হাজার ৫০০ কেজি (৩৭.৫ মণ) জাটকা জব্দ করেছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহনকারী চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
তিনি বলেন, কম্বিং অপারেশন উপলক্ষে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড রবিবার (৪ জানুয়ারি) দিনগত রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত চাঁদপুর শহর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শহরের ওয়ারলেছ এলাকায় একটি পিকআপ ভ্যান থেকে ১হাজার ৫০০ কেজি জাটকা জব্দ করা হয়। কেউ জাটকার মালিক দাবী না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, পরবর্তীতে সকালে জব্দকৃত জাটকা কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে। চারটি ধাপে এই অপারেশন ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।
Aminur / Aminur
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান