ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোর কৃষি কলেজ নিয়ে অধ্যক্ষ ইসাহাক আলী মৃধার বাণিজ্য


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৩০-৯-২০২১ বিকাল ৫:৮

রাজশাহীর তানোরের আলোচিত-সমালোচিত নামকরা অধ্যক্ষ ইসাহাক আলী মৃধার বিরুদ্ধে এবার কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট কলেজ খুলে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এমনকি কৃষি ডিপ্লোমা কলেজের নামে নিজস্ব জায়গা না থাকলেও কাগজে-কলমে বোর্ড পর্যন্ত জালিয়াতি করে কলেজের নামে জমি দেখানো হয়েছে। অথচ তানোর চাপড়া এতিমখানার মার্কেট ভাড়া নিয়ে চলে কৃষি ডিপ্লোমা কলেজের কার্যক্রম। আবার এই কৃষি ডিপ্লোমা কলেজে ছাত্র-ছাত্রীর চেয়ে শিক্ষক-কর্মচারীর সংখ্যা তিনগুণ। ফলে কে শিক্ষক-কর্মচারী আর কে ছাত্র তা বোঝা দায়।

জানা গেছে, অধ্যক্ষ ইসাহাক আলী মৃধা তানোর চাপড়া মহিলা কলেজ থেকে অবসরের পর আবারো অধ্যক্ষ হয়ে কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট নামে এই কলেজ খুলে বসেছেন। তবে কলেজটি এমপিওভুক্ত না হলেও একটি করে পোস্টের নিয়োগ বাণিজ্য করা হচ্ছে ১০ থেকে ২০ লাখ করে টাকা। আবার টাকা দিয়েও চাকরি না পেয়ে মাসের পর মাস, বছরের পর বছর অধ্যক্ষ ইসাহাক আলী মৃধার পেছনে ঘুরছেন অনেক ভুক্তভোগী।

তানোর পৌর এলাকার হরিদেবপুর গ্রামের সার ডিলার মনিরুল ইসলামের ছোট ভাই ওবায়দুলকে গণিত শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে তার কাছে থেকে ২০ ল‍াখ টাকা হাতিয়ে নেয় অধ্যক্ষ ইসাহাক আলী মৃধা। এছাড়াও তানোর সদরের শিক্ষক শামসুদ্দিন মাস্টারের মেয়ে পারভীনকে চাকরি দেয়া হবে বলে প্রায় ১০ ল‍াখ টাকা হাতিয়ে নেয়। গুবিরপাড়া গ্রামের মতিউর রহমানকে পিয়ন পোস্টে চাকরি দেবে বলে তার কাছে থেকে অধ্যক্ষ ইসাহাক আলী মৃধা হাতিয়ে নেয় ৮ ল‍াখ মতো টাকা। তবে প্রোপারে বাড়ি হওয়ায় অধ্যক্ষ ইসাহাক আলী মৃধাকে বেঁধে মারধর করে টাকা আদায় করেন মতিউর রহমান। কিন্তু বাকিদের বাড়ি দূরে হওয়ায় চরম দুচিন্তায় রয়েছে তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রভাষক বলেন, অধ্যক্ষ ইসাহাক আলী মৃধা কিভাবে এক কলেজ থেকে অবসর নিয়ে আরেক কলেজের অধ্যক্ষ হন? তার বয়স অনেক আগেই শেষ হয়ে গেছে। বর্তমানে তিনি কিভাবে কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট কলেজের অধ্যক্ষ হন তা আমার বোধগম্য নয়। আমার মনে হয় তিনি নিজে অধ্যক্ষ না হয়ে অত্যন্ত গোপনে অন্য কাউকে অধ্যক্ষ হিসেবে দায়িত্বে রেখেছেন।

বিষয়টি নিয়ে অধ্যক্ষ ইসাহাক আলী মৃধার সাথে যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার