ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সরিষাবাড়ি অনার্স কলেজে ভাঃ অধ্যক্ষ আমিমুল এহছানের দ্বায়িত্ব ভার গ্রহণ


মতিউর রহমান, সরিষাবাড়ী photo মতিউর রহমান, সরিষাবাড়ী
প্রকাশিত: ৬-১-২০২৬ দুপুর ১:৩১
দীর্ঘ প্রায় দেড় বছর পর অভিভাবক ফিরে পেয়েছে সরিষাবাড়ি অনার্স কলেজ। বিগত হাসিনা সরকারের আমলে পদ পদবী দলীয় করণের মাধ্যমে চেয়ার দখল হওয়ায় পুরো কলেজ আওয়ামীলীগের নিয়ন্ত্রনে পরিচালিত হয়েছে বলে জানা যায়। হাসিনা সরকার ক্ষমতাচ্যুতির পর নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের মাধ্যমে চলছে কলেজের কার্যক্রম।
সূত্র জানায়- উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ এবং পৌর আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ পদে দলীয় প্রভাবে নিয়োগপ্রাপ্ত হন। সভাপতি আসিন হন উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী এক নেতা।২০২৪ইং সালের ৫ আগষ্ট ছাত্র- জনতার আন্দোলন ও গণ অভ্যুস্থানের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়নের পর অধ্যক্ষ,উপধ্যক্ষ ও সভাপতি গা ঢাকা দেয়। ফলে অত্র কলেজটি অনেকাংশেই অভিভাবকহীন হয়ে পড়ে। ব্যহত হয় সকল দাপ্তরিক কর্মকান্ড। ৫ সহাস্রাধিক শিক্ষার্থীর ঐতিহ্যবাহি এ বিদ্যাপিঠের নানা উৎকণ্ঠা ও সংকোচ উপেক্ষা করে গুরু দ্বায়িত্ব নিজ কাধে তুলে নেন সহঃ অধ্যাপক আমিমুল এহছান শাহীন। ফরিদুল কবির তালুকদার শামীম আসিন হন সভাপতি পদে। অলিখিতভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আমিমুল এহছান প্রায় এক বছর দ্বায়িত্ব পালন করেন। গত ১ ডিসেম্বর -২০২৫ইং তিনি যথাযথ প্রক্রিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হন বলে জানা যায়। অতপর ৩ জানুয়ারী রবিবার সকালে আমিমুল এহছান আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দ্বায়িত্বভার গ্রহণ করেন। নবাগত ভাঃ অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় অনার্স কলেজ পরিবার। এ সময় অনার্স কলেজের বিভাগীয় প্রধানগণ, অধ্যাপক মন্ডলী,লেকচারারবৃন্দ অফিস স্টাফসহ সুধি মন্ডলী উপস্থিত থেকে স্বস্ফুর্তভাবে নবাগত ভাঃ অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান