ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

জোরারগঞ্জ হাইওয়ে থানার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে ফারুক


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৬-১-২০২৬ দুপুর ৩:২৭

মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার দাপট দিনদিন বেড়ে চলেছে। অবৈধ এ পরিবহনের বেপরোয়া চলাচলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আইন প্রয়োগে শিথিলতা থাকায় এবং মাসোহারা প্রথার কারণে নিষিদ্ধ যানবাহন নির্বিঘ্নে চলছে মহাসড়কে।
‎ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল রোধে হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল থাকলেও তা কার্যকর হচ্ছে না। ব্যস্ততম এ সড়কে প্রতিদিনই ঝুঁকি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে সিএন‌জি ও ব্যাটারিচালিত অটোরিকশা। ফলে ভারী যানবাহন পড়ছে দুর্ঘটনায়। 
‎গত কয়েক মাসেই শতা‌ধিক পণ্যবাহী ট্রাক-লরির সঙ্গে দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এসব বিষয়ে তদন্ত করতে গেলে বেরিয়ে আসে চাঞ্চল্য কর তথ্য যেখানে মাসোহারার বিনিময়ে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে এসব গাড়ি।  

‎সিএনজি অটোরিকশা চালক ও মালিকরা অভিযোগ করে বলেন, প্রতিটি গাড়ি চালাতে হলে হাইওয়ে পুলিশের সঙ্গে আঁতাত করে ‘সিরিয়াল ভর্তি ফি’ গাড়ি প্রতি দুই হাজার টাকা এবং মাসিক মাসোহারা হিসেবে পাঁচশ’ টাকা দিতে হয়। নির্ধারিত টাকা না দিলে হয়রানিমূলক ভুয়া মামলা ও নানা জটিলতায় পড়তে হয় সিএনজি অটোরিকশা চালকদের।

প্রতিবেদকের কাছে একটি কল রেকর্ডে শুনা যায় মো: ফারুক হোসেন ছদ্মনাম সোহাগ নামের এক সাবেক জোরারগঞ্জ হাইওয়ে থানার  পুলিশ সদস্য টাকার বিনিময়ে লাইন ম্যনেজ করার দরকষাকষি করছে এক ভুক্তভোগীর সাথে ।  মো:  ফারুক হোসেন 
বর্তমান সে খাগড়াছড়ি জেলার  এপিবিএনে ট্রেনিং সেন্টারে কনস্টেবল  হিসেবে  কর্মরত রয়েছে ।  সেখানই থেকেই দীর্ঘদিন এ চাঁদা বাণিজ্য নিয়ন্ত্রণ করছে ছদ্মনাম সোহাগ দিয়ে । এই  পুলিশ সদস্যের  হয়ে একজন স্থানীয়  সিএনজি ড্রাইভার তার সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে। ০১৬১৯৫১৬১৬৭ এই নাম্বার থেকে  সোহাগ পরিচয় দিয়ে বিকাশেও লেনদেন করে বলে জানান স্থানীয় ভুক্তভোগীরা। 

এ বিষয়ে অভিযুক্ত মো:  ফারুক হোসেন বলেন আমার নাম ভাঙ্গিয়ে কেউ টাকা নিলে আমি কি করবো ?  আমি ওই এলাকায় এখন থাকি না হয়তো আপনি  জানেন না। 

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া  বলেন, আমি নতুন এসেছি এখানে হাইওয়ে থানার নাম দিয়ে চাঁদাবাজি  কেউ করলে তার বিরুদ্ধে নেয়া হবে।

এমএসএম / এমএসএম

শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪

পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত

বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা

চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা

আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের

ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু

উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন

জয়পুরহাটে অনলাইন জুয়া ও মাদক বিক্রির অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেপ্তার