ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নেত্রকোনার মোহনগঞ্জে ফিসারিতে রাতের আঁধারে বিষ প্রয়োগে প্রায় ৯ লাখ টাকার মাছ নিধন


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৬-১-২০২৬ দুপুর ৩:৩১

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় একটি ফিসারিতে বিষ প্রয়োগ করে প্রায় ৮ থেকে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। সোমবার (৫ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ফিসারি মালিক বানিহারী গ্রামের মো. শহিদুল ইসলাম এ ঘটনায় মোহনগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন।
ফিসারি মালিক মোঃ শহিদুল ইসলাম জানান,তিনি দীর্ঘদিন ধরে কৃষির পাশাপাশি মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। ঘটনার আগের রাতে তিনি তার ফিসারি থেকে মাছ ধরে মোহনগঞ্জ বাজারের মকসুদ মিয়ার আড়তে বিক্রি করেন। পরে রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে ফিসারির সবকিছু স্বাভাবিক দেখে বাড়িতে ফিরে যান।
পরদিন ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে তার এক কর্মচারী ফোন করে জানান, ফিসারির মাছগুলো মরে পানিতে ভেসে উঠছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান,ফিসারির অধিকাংশ মাছ মৃত অবস্থায় পানিতে ভেসে রয়েছে। এতে তার আনুমানিক ৮ থেকে ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
শহিদুল ইসলাম আরও বলেন,রাতের আঁধারের সুযোগ নিয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ফিসারিতে বিষ প্রয়োগ করে এই ক্ষতি সাধন করেছে।

এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জানান, কে বা কারা এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিকল্পিতভাবে ফিসারিতে বিষ প্রয়োগ করে মাছ নিধন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুল ইসলাম হারুন বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। 

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি