ভোটের গাড়ি স্বল্প সময়ের জন্য বারহাট্টায়, গ্রামের মানুষ জানেই না ভোটের গাড়ি কি?
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে এরই মধ্যে শুরু হয়েছে প্রচারণা। তবে সরকারের এ প্রচারণা থেকে বঞ্চিত হচ্ছেন বারহাট্টার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামাঞ্চলের মানুষ। প্রচারণার কাজে নিয়োজিত ভোটের গাড়ি (সুপার ক্যারাভান) গাড়িটি শুধুমাত্র উপজেলা শহরের নির্দিষ্ট পয়েন্টে ৫-১০ মিনিট অবস্থান করে সাউন্ডবক্স বাজিয়ে দায়সারাভাবে দায়িত্ব শেষ করছে। ফলে উপজেলা শহরের অধিকাংশ মানুষ যেমন বিষয়টি সম্পর্কে অবগত নন, তেমনি গ্রামগঞ্জে কোনো প্রচারণা না পৌঁছানোয় সাধারণ ভোটাররা এখনো গণভোট কী? তা-ই বুঝে উঠতে পারেননি। গণভোট কিসের জন্য? তাও জানেন না সাধারণ ভোটাররা।
জানা গেছে, গণভোটের বিষয়বস্তু সম্পর্কে সাধারণ জনগণকে ধারণা দিতে দেশের জনবহুল জায়গাগুলোয় ডিজিটাল বিলবোর্ড স্থাপন করে সরকারি উদ্যোগে প্রচারণা চলছে। বারহাট্টা উপজেলা শহরের নির্দিষ্ট জায়গায়অল্প সময়ের জন্য চলছে এ প্রচারণা। তবে ভোটের গাড়ি পৌঁছায়নি উপজেলার ইউনিয়ন কিংবা গ্রামগঞ্জগুলোতে।
বারহাট্টা উপজেলা শহরে প্রচারণার গাড়িটি সোমবার ভোরে উপজেলা শহরের মডেল মোড় এলাকায় মাত্র কয়েক মিনিট অবস্থান করে এবং কিছুক্ষণ সাউন্ডবক্স বাজিয়ে দায়সারাভাবে প্রচারণার আনুষ্ঠানিকতা শেষ করে চলে যায় গাড়িটি।
উপজেলা সদরের গোপালপুর গ্রামের নিজাম উদ্দিন, আসমা গ্রামের ঝলক সরকার, বাউসী ইউনিয়নের মোয়াটি গ্রামের জীবন দাস, জজ মিয়াসহ কয়েকজনের সাথে কথা বললে তারা সকালের সময়কে বলেন, 'ভোটের গাড়ি! এই নাম তো জীবনে এই প্রথম শুনলাম। এটা আবার কেমন জিনিস?' ভোটের গাড়ি সম্পর্কে কোনো ধারণাই নেই আমাদের।
তারা আরও বলেন, 'ভোটের গাড়ি কখন আসলো? আর কখন গেলো? কিছুই জানি না।'
বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক বলেন, 'শহরের মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতন থাকলেও প্রকৃত প্রচারণা দরকার গ্রামাঞ্চলে। প্রচারণা প্রান্তিক পর্যায়ে না পৌঁছালে এর কোনো সুফল আসবে না।'
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জিনিয়া জামান জানান, গাড়িটি ভোরে এবং খুব অল্প সময়ের জন্য আসায় সাধারণ মানুষের নজরে আসেনি।
এমএসএম / এমএসএম
শরণখোলায় বজ্রপাতে ৪ গরুর মৃত্যু
শেরপুরে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা ️ অনুষ্ঠিত
রায়গঞ্জে চালক হত্যায় অটোরিকশাসহ যুবক গ্রেপ্তার
কুমিল্লায় পানিতে বসে এসএসসি পরীক্ষা, পরিদর্শন ও ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার