কলাপাড়ায় ব্যবসায় ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
পটুয়াখালীর কলাপাড়া পৌর এলাকায় পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধিসহ ওয়াশ উদ্যোক্তাদের ব্যবসায় ব্যবস্থাপনা পদ্ধতি ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া পৌরসভার হলরুমে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ সভা অনুষ্ঠিত হয়।
হোপ ফর দি পুওরেস্ট (এইচপি/আশা) নেদারল্যান্ডসভিত্তিক দাতা সংস্থা সিমাভির আর্থিক সহযোগিতায় নিউ এরিয়া ওয়াশ এসডিজি ওয়াই এসপি বাংলাদেশ প্রকল্পের আওতায় কলাপাড়া পৌর এলাকায় পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেসরকারি খাতকে সম্পৃক্ত করে নারী, শিশু, কিশোর-কিশোরী ও সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ওয়াশ বিষয়ে টেকসই উন্নয়নের জন্য কাজ করছে।
প্রশিক্ষণ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কলাপাড়া পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর মো. নুরুল হক সরদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মো. জান্নাতুল নাঈম, স্যানিটারি উদ্যোক্তা মো. মনির আহমেদ, স্যানিটারি ন্যাপকিন উদ্যোক্তা ইসরাত জাহান পাপড়ি, গৃহ বর্জ্য সংগ্রহকারী উদ্যোক্তা মোছা. মুন্নি আক্তার, পানি ব্যবসায়ী মো. আবু জামাল।
প্রশিক্ষণে সমাপনী বক্তব্য রাখেন আশার আঞ্চলিক ব্যবস্থাপক মো.অহিদুল ইসলাম। প্রশিক্ষণ পরিচালনা করেন হোপ ফর দি পুওরেস্ট (এইচপি)-এর ট্রেনিং অফিসার মো. আ. কুদ্দুস সরকার।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন