বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে যা বললেন আফ্রিদি
সম্প্রতি নিরাপত্তা শঙ্কায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেয়া হয় মুস্তাফিজুর রহমানকে। এরপর একই কারণ দেখিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যেই আইসিসির কাছে বিকল্প ভেন্যু চেয়েছে তারা।
বিসিবির এসব সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি। তার মতে, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা শুধু বাংলাদেশ নয়, পুরো ক্রিকেট বিশ্বের জন্যই লজ্জাজনক। ভারত টাকার দাপট দেখাচ্ছে বলেও মন্তব্য করেছেন সাবেক এই ক্রিকেটার।
তিনি বলেন, 'ক্রিকেট বিশ্বের জন্য এটা খুবই লজ্জার। ভারতই শুরু করছে এবং শেষ এরাই করবে। তাছাড়া অন্যরা এনাদের সাথে চলাচল বন্ধ করে দেবে। যেমন দেখা যাচ্ছে, বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক। টাকার দাপটে চলতেছে ভারত।'
আইসিসির বর্তমান সভাপতি জয় শাহ। তিনি একজন ভারতীয় এবং এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডেরও সভাপতি ছিলেন। আইসিসির শীর্ষ নেতৃত্বে ভারতীয় থাকায় অনেকেই মনে করেন আইসিসিতে তাদের বাড়তি প্রভাব রয়েছে। তবে আফ্রিদি এমনটা মনে করছেন না।
পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, 'আইসিসিতে ভালো চিন্তাধারা মানুষ রয়েছে। আইসিসি শুধুমাত্র ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসির এর সাথে সম্পৃক্ত হওয়া খুবই জরুরী। ইন্ডিয়ার দিকে তারা বেশি ঝুঁকে থাকে, সেটা দ্রুত শেষ করতে হবে, ক্রিকেটকে অব্যাহত রাখতে হলে।
এমএসএম / এমএসএম
আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ
বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক
গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা
মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার
বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি
অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ
দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম
গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি
ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?
বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক
যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল