পঞ্চগড়ে ১১ দলীয় জোট প্রার্থী সারজিসের সংবাদ সম্মেলন
পঞ্চগড়ে ১১ দলীয় জোট প্রার্থী সারজিসের সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলন ১১ দলীয় জোট প্রার্থী সারজিস আলম বলেন, আয়কর রির্টানে অনিচ্ছাকৃত একটি ভুল ছিল। যেখানে আমার উকিল ৯লক্ষ টাকার ঘরে ২৮ লক্ষ টাকা লেখেন। যেটি সংশোধনী করা হয়েছে। যদি তেমন হতো তাহলে মনোনয়ন বাছাইয়ের সময় রিটারনিং কর্মকর্তা আমার মনোনয়ন টি বৈধ ঘোষণা করতেন না।
হলফনামা ও আয়কর রিটানে গরমিল থাকায় বিভিন্ন পত্রিকা ও অনলাইনে রিপোর্ট প্রকাশিত হওয়া এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী সারজিস আলম আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে এনসিপির পঞ্চগড় জেলা দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
তিনি বলেন, আয়কর রির্টানে অনিচ্ছাকৃত একটি ভুল ছিল। যেখানে আমার উকিল ৯লক্ষ টাকার ঘরে ২৮ লক্ষ টাকা লেখেন। যেটি সংশোধনী করা হয়েছে। যদি তেমন হতো তাহলে মনোনয়ন বাছাইয়ের সময় রিটারনিং কর্মকর্তা আমার মনোনয়ন টি বৈধ ঘোষণা করতেন না। সেখানে আমার সাথে আরো অনেক দলের প্রার্থীরাও ছিলেন তারা এটি মেনে নিতো না।
আমার সমর্থিত লোকজন ও নেতাকর্মীদের বিএনপি'র লোকজনেরা বাসা বাড়িতে গিয়ে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। যেন নির্বাচনে তারা প্রচার প্রচারণা না চালাতে পারেন।
সাংবাদিকতার জায়গা থেকে কেউ যেন কোন পক্ষ নিয়ে পক্ষপাতিত্ব না করেন।
ওবায়দুল কাদেরের মত একজন কালপিষ্ট যার এগেনস্ট্রি আমাদের লড়াই, যে আমাদেরকে পাইলে শরীর থেকে মাথা আলাদা করে দিবেন। আমাদের নামে প্রোপাগান্ডা আমরা নাকি ওবায়দুল কাদেরকে পালাতে সহায়তা করেছি।
বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মীরজাহান ও ইলিয়াস আলী আমার বিরুদ্ধে মিথ্যা পোপাগান্ডা ছড়িয়েছে যেখানে আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করে কোনরকম সত্যতা পাননি। এ সময় ১১ দলীয় জোট ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার