ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সরকারি গাড়ি নিয়ে প্রমোদভ্রমণে এসিল্যান্ড


এম রাসেল আহমেদ, ক্ষেতলাল photo এম রাসেল আহমেদ, ক্ষেতলাল
প্রকাশিত: ৮-১-২০২৬ বিকাল ৫:২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যখন নির্বাচন কমিশনের কঠোর নির্দেশনায় সারাদেশে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে প্রশাসন তৎপর, ঠিক সেই সময়ে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, তিনি সরকারি কাজে ব্যবহৃত গাড়ি নিয়ে নিজ কর্ম এলাকা ত্যাগ করে পাশের জেলা বগুড়ায় অবস্থিত মমইন হোটেল অ্যান্ড রিসোর্টে প্রমোদভ্রমণে যান। ঘটনাটি ঘটে বুধবার (৭ জানুয়ারি) রাতে।

ঘটনা সূত্র জানায়, সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজের জন্য বরাদ্দকৃত  এল-২০০ ডাবল কেবিন পিকআপ (নম্বর: জয়পুরহাট ঠ-১১-০০৩৪) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বগুড়ার মমইন হোটেল অ্যান্ড রিসোর্টে প্রবেশ করে। পরে রাত ৯টার পর গাড়িটি সেখান থেকে বের হয়ে পুনরায় জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেয়।
নির্বাচনী আচরণবিধি কার্যকর রাখতে যেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার এমন কর্মকাণ্ড জনমনে প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি করেছে বলে মনে করছেন সচেতন মহল। তাঁদের মতে, নির্বাচনকালীন সময়ে সরকারি গাড়ি ব্যবহার করে প্রমোদভ্রমণের মতো ঘটনা প্রশাসনের নিরপেক্ষতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে।
এছাড়া সরকারি বিধি অনুযায়ী, যথাযথ অনুমতি ছাড়া সরকারি যানবাহন ব্যক্তিগত কাজে কিংবা জেলার বাইরে ব্যবহার করা আইন ও শৃঙ্খলাবিধির সুস্পষ্ট লঙ্ঘন। সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্রগুলো বলছে, এমন অভিযোগ প্রশাসনের জবাবদিহিতা ও শুদ্ধাচার নিয়ে গুরুতর শঙ্কার জন্ম দেয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ  বলেন,
“হ্যাঁ, আমি বগুড়া গিয়েছিলাম পৌরসভার কিছু জিনিসপত্র কেনার জন্য। ফেরার পথে মমইনে একটু ড্রপ নিয়েছিলাম।”
নির্বাচনকালীন সময়ে সরকারি গাড়ি ব্যবহার করে জেলার বাইরে যাওয়া বৈধ কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,
“আমি ইউএনও স্যারকে জানিয়েই দাপ্তরিক কাজে গিয়েছিলাম। অফিসে এলে সামনাসামনি কথা হবে।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী কালবেলাকে বলেন,

“পৌরসভার একটি প্রকল্পের লাইট ও প্রজেক্টর কেনার জন্য তিনি বগুড়া গিয়েছিলেন—এটা আমি জানি। তবে অফিশিয়াল কাজে গিয়ে ফেরার পথে যদি কেউ ব্যক্তিগতভাবে কোথাও দাঁড়ায় বা যায়, তার দায়ভার সংশ্লিষ্ট কর্মকর্তার। এ বিষয়ে আমার জবাবদিহিতা নেই।”

অন্যদিকে, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার  বলেন,“তিনি আসলে কোন উদ্দেশ্যে গিয়েছিলেন, তা আগে জানতে হবে। বিষয়টি খতিয়ে দেখে আপনাদের জানানো হবে।”

এদিকে, পুরো ঘটনাটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ