রাজশাহীতে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
দেশব্যাপী অভিযান ও জরিমানার প্রতিবাদে সারাদেশের মতো রাজশাহীতেও এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ রেখেছেন ডিলার ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজশাহী নগরীর বিভিন্ন এলপিজি ডিপো ও খুচরা বিক্রেতাদের দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে। এলপিজি ব্যবসায়ীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখবেন। এই সিদ্ধান্তের ফলে চরম সংকটে পড়েছেন বাসাবাড়িতে সিলিন্ডার গ্যাস ব্যবহারকারী সাধারণ মানুষ এবং হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকরা। ধর্মঘটের কারণে রান্নাবান্না ও ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারণ ভোক্তারা। বিকল্প জ্বালানি ব্যবস্থা না থাকায় অনেকেই চরম বিপাকে পড়েছেন। উল্লেখ্য, বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সারাদেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের উদ্দেশে একটি নোটিশ জারি করে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এর আগে একই দিন সকালে কমিশন বৃদ্ধি ও জরিমানা প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় সংগঠনটি। নোটিশে জানানো হয়, ৮ জানুয়ারি থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশের সকল এলপি গ্যাস বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে সকল কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও স্থগিত রাখা হবে।
এমএসএম / এমএসএম
বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি
আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
যশোরে ডিবির অভিযানে ২৫ পিস ইয়াবাসহ আটক ১
মান্দার ৮ কিলোমিটার সড়ক,আমলাতান্ত্রিক জটিলতায় দুর্ভোগে পথচারীরা
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু