ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

শৈশবের ভালোবাসা থেকেই সফলতা: বাড়িতে বসেই মাসে দেড় লাখ টাকার বেশি আয়


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ৮-১-২০২৬ বিকাল ৫:১৫

২০১৬ সালে মাত্র ৩ টি গরু নিয়ে যাত্রা শুরু। এরপর ১০ টি। পর্যায়ক্রমে ৯ বছরে খামারে রয়েছে শতাধিক গরু। যার বড় একটি অংশই গাভী। অবাক করা বিষয় হলো, এই খামারে জন্ম নেয়া বাচ্চার চতুর্থ প্রজন্মও রয়েছে খামারে। গাভী বিক্রি না করে এই পদ্ধতিতে বাড়িয়েছেন গাভীর সংখ্যা। দুগ্ধজাত এই খামার নিয়ে বহুদূর যাওয়ার স্বপ্ন ৩২ বছর বয়সী লিয়ন ঢালীর।
পরিশ্রমই যে সফলতার মূল চাবিকাঠি—তা আবারও প্রমাণ করেছেন মাদারীপুরের শিবচর উপজেলার তরুণ উদ্যোক্তা লিয়ন ঢালী। শৈশব থেকেই গরুর প্রতি ভালোবাসা আর যত্নের হাত ধরে আজ তিনি গড়ে তুলেছেন একটি আধুনিক ও লাভজনক গরুর খামার, যেখানে বর্তমানে খামারে রয়েছে প্রায় আশিটিরো বেশি গাভী গরু। প্রাণিসম্পদ অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পরামর্শ গ্রহণ এবং নিজের বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ধাপে ধাপে এগিয়ে যান তিনি। এ ছাড়া এই খামারের মাধ্যমে স্থানীয়ভাবে অন্তত ৯ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। 

সরেজমিনে দেখাগেছে,খামারের গরুগুলোকে এক জায়গায় বেঁধে না রেখে চলাচলের জন্য রাখা হয়েছে পর্যাপ্ত খোলা জায়গা। খাদ্য চাহিদা পূরণ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে প্রায় ১০ বিঘা জমিতে হাইব্রিড নেপিয়া ও ঝারা ঘাসের চাষ করেছে। চাষ করা হাইব্রিড নেপিয়া ও ঝারা ঘাস সংগ্রহের পর মেশিনের মাধ্যমে ছোট ছোট টুকরো করে কেটে গরুর চারীতে দেওয়া হয়। এতে গরু সহজে খেতে পারে এবং খাদ্যের অপচয়ও কম হয়। এই ঘাসগুলো অত্যন্ত পুষ্টিকর, মোটা, নরম ও রসালো। ফলে গবাদিপশুর হজম শক্তি বাড়ে, শরীরের গঠন ভালো হয় এবং দুধ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। পাশাপাশি খড়কুটা জাতীয় খাদ্যের তুলনায় এটি অনেক বেশি স্বাস্থ্যসম্মত ও কার্যকর।

বর্তমানে এই খামার থেকে প্রতিদিন গড়ে প্রায় ৪৪৫ লিটার দুধ সংগ্রহ করা হচ্ছে। প্রতিদিন দুধ বিক্রি করে আয় হচ্ছে প্রায় ২৬ হাজার ৭০০ টাকা, যা মাসে (৩০ দিনে) দাঁড়ায় প্রায় ৮ লাখ ১ হাজার টাকা। সব ব্যয় বাদ দিয়ে খামারটির মাসিক আয় প্রায় ১ লাখ ৫৫ হাজার টাকা।

খামারটির একটি আলাদা বৈশিষ্ট্য হলো আধুনিক ব্যবস্থাপনা পদ্ধতি খামারের প্রতিটি গরুর কানে আলাদা নম্বর ট্যাগ লাগানো হয়েছে এবং সেই অনুযায়ী একটি রেকর্ড বই রাখা হয়। এর মাধ্যমে খুব সহজেই চেনা যায় কোন গরুকে কোন ভ্যাকসিন দেওয়া হয়েছে, গরুটি কোন জাতের এবং তার সার্বিক স্বাস্থ্যসংক্রান্ত তথ্য রয়েছে এই বইতে। এই আধুনিক ব্যবস্থাপনাই তার খামারকে করেছে আরও গোছানো ও সফল।

নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে লিয়ন ঢালী বলেন,
যারা গরুর খামার করতে চান, তারা কেনা গরুর চেয়ে পালের গরু দিয়ে গাভী তৈরি করার চেষ্টা করুন—এতে লাভ বেশি হয়। শুধু দূরে বসে টাকা খরচ করলে সফলতা আসে না। নিজে সরাসরি যুক্ত থেকে পরিশ্রম করলেই সফল হওয়া সম্ভব।

স্থানীয়রা জানান, লিয়ন ঢালী একসময় মাত্র তিনটি গরু দিয়ে তার খামারের যাত্রা শুরু করেন। ধীরে ধীরে পরিশ্রম, ধৈর্য ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আজ তার খামারে গরুর সংখ্যা অনেক বেড়েছে। তার এই সাফল্য এলাকার বেকার যুবকদের জন্য একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত। স্থানীয়দের মতে, চাকরির পেছনে না ছুটে পরিকল্পিতভাবে গরুর খামার গড়ে তুললে স্বাবলম্বী হওয়া সম্ভব। তাই বেকার না থেকে যুব সমাজকে গবাদিপশু পালন ও খামারমুখী হওয়ার পরামর্শ দেন তারা।

উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা হরিশ চন্দ্র বোস বলেন, লিয়ন ঢালীর খামারে আমরা একাধিকবার পরিদর্শন করেছি। তিনি নিয়মিত আমাদের কাছ থেকে পরামর্শ নেন। আধুনিক খামার ব্যবস্থাপনা ও সঠিক খাদ্য ব্যবস্থাপনার কারণে তার খামারটি দিন দিন উন্নতি করছে। রোগবালাইও প্রায় নেই বললেই চলে। সরকারি প্রশিক্ষণের সময় নতুন উদ্যোক্তাদের আমরা এই খামার দেখাতে নিয়ে যাই, যা তাদের আরও উৎসাহিত করে।

এমএসএম / এমএসএম

হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি

বারহাট্টায় কাল্‌ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা

মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’

হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১

জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ

নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ

রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক

জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ

কুতুবদিয়া ‎ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া