ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে প্রশাসনের পক্ষে গণভোটের প্রচারণা পত্র বিতরণ করেন এসিল্যান্ড মাসুদ রানা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৮-১-২০২৬ বিকাল ৫:১৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্তকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে গণভোট বিষয়ে প্রচার কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচন কমিশনের অনুমোদিত গণভোট সংক্রান্ত প্রচার লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণকালে মো. মাসুদ রানা বলেন, “গণভোট একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া। এ বিষয়ে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। মানুষ যেন সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারে, সে উদ্দেশ্যেই এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও জানান, সরকারি দপ্তরে সেবা নিতে আসা নাগরিকদের মাঝেও নিয়মিতভাবে গণভোট সংক্রান্ত প্রচার লিফলেট বিতরণ করা হচ্ছে।

এদিকে স্থানীয়দের মাঝে গণভোট নিয়ে আগ্রহ লক্ষ্য করা গেছে। অনেকেই লিফলেট সংগ্রহ করে প্রস্তাবনাগুলো মনোযোগসহকারে পড়েন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিভিন্ন প্রশ্ন করে প্রয়োজনীয় তথ্য জেনে নেন।

এমএসএম / এমএসএম

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ

ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন

মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’