ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সোনাদিয়ায় কটেজের আড়ালে চলছে মাদকের ব্যবসা


মহেশখালী প্রতিনিধি photo মহেশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৮-১-২০২৬ বিকাল ৫:১৯

কক্সবাজারের মহেশখালী উপজেলার জীববৈচিত্র্যে সমৃদ্ধ সোনাদিয়া দ্বীপে পর্যটনের আড়ালে কটেজ ভিত্তিক অপরাধপ্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। ঝাউবন উজাড় করে অবৈধভাবে গড়ে ওঠা ক্যাম্প-ফায়ার নামের একটি কটেজে হাত বাড়ালেই মিলছে ইয়াবা, মদ, নারীসহ নানা ধরনের মাদকদ্রব্য- এমন অভিযোগ দীর্ঘদিনের। সমুদ্রের বালিয়াড়িতে তাবুতে রাত্রিযাপনের নানা ‘প্যাকেজ সুবিধা’র আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে পর্যটকদের আকৃষ্ট করা হলেও বাস্তবে উক্ত কটেজে পর্যটনের আড়ালে মাদক ও নারী ব্যবসা পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এরই ধারাবাহিকতায় ১ জানুয়ারি রাতে সোনাদিয়ার ক্যাম্প-ফায়ার এই কটেজ থেকে এক নারীকে অপহরণ করে জোরপূর্বক মদ্যপান করানো এবং ধর্ষণচেষ্টার অভিযোগ সামনে আসে। ভুক্তভোগী নারী লালমনিরহাট জেলার বাসিন্দা। তিনি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা কামনা করেন। পরে পুলিশের হস্তক্ষেপে স্থানীয় চৌকিদার, ইউপি সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় সুত্রে জানাযায়, সোনাদিয়ার নাগু মেম্বারের ছেলে রাকিব ও এখলাছ মিয়া ছেলে শামীমের মালিকানাধীন ‘ক্যাম্পফায়ারে এসব ব্যবসা দীর্ঘদিনের। তাদের ভয়ে মুখ খুলতে পারছেনা কেউ।অনেকে মুখ খুলতে চাইলেও তাদের মৃত্যুর ভয় দেখিয়ে থামিয়ে। তাদের কর্টেজে চলমান এসব কর্মকাণ্ড আশে পাশের পরিবেশ নষ্ট'সহ অপরাধ প্রবনতা বৃদ্ধি পাচ্ছে।প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করলে তারা অপরাধের মাত্রা ছাড়িয়ে যাবে।

সোনাদিয়ায় রাত্রিযাপন করতে আসা কয়েকজন স্থানীয় পর্যটক অভিযোগ করে বলেন, “সোনাদিয়ার কটেজে যা চাইবেন তাই পাওয়া যায়- নারী, ইয়াবা, মদ। কটেজ পরিচালকেরাই এসবের ব্যবস্থা করে দেয়। পর্যটনের নামে এখানে মূলত মাদক ও নারী ব্যবসা চলছে। নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। লালমনির হাটের মেয়েটির সঙ্গে যা ঘটেছে, তা নতুন নয়। এখানে এমন ঘটনা নিয়মিত ঘটে, কিন্তু বেশিরভাগই চাপা পড়ে যায়। প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ ঘটনা ঘটবে।”

এদিকে গুরুতর অভিযোগ উঠেছে, সোনাদিয়া দ্বীপে ঝাউবন উজাড় করে সরকারি জমি দখলের মাধ্যমে গড়ে ওঠা কটেজটি অবৈধভাবে পরিচালিত হচ্ছে। এসব কটেজে নেই কোনো নিবন্ধন, নজরদারি বা নিরাপত্তা ব্যবস্থা। স্বামী–স্ত্রী না হলেও কোনো যাচাই-বাছাই ও পর্যটক আসা যাওয়ার রেজিস্টার ছাড়াই যুগল হিসেবে একসঙ্গে রাত্রিযাপনের সুযোগ দেওয়া হচ্ছে। ফলে দ্বীপটি ক্রমেই অনৈতিক কর্মকাণ্ডের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নীরবতা ও কার্যকর তদারকির অভাবে কটেজেটিতে প্রকাশ্যে মাদক সেবন, অসামাজিক কার্যকলাপ এবং নারীদের চরম নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে। এর ফলে একদিকে দ্বীপের সামাজিক ও নৈতিক অবক্ষয় ঘটছে, অন্যদিকে পর্যটনের নামে সোনাদিয়ার পরিবেশ, জীববৈচিত্র্য ও সুনাম মারাত্মক হুমকির মুখে পড়ছে। দ্রুত কঠোর প্রশাসনিক পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, “সোনাদিয়ায় ক্যাম্প-ফায়ার নামের কটেজটির বিরোদ্ধ অনেকেই অভিযোগ করেছে।বিষয়টি উপরে মহলকে জানানো হয়েছে,অনুমতি পেলেই বড় একটি অভিযান চালাব।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা