ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠিত


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৮-১-২০২৬ বিকাল ৫:২১

সাতক্ষীরা পৌর ৮ও ৯ ওয়ার্ড বিএনপি'র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার বিকেলে পৌর শহরের মধুবাগ মাঠ চত্বরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে সাতক্ষীরা পৌর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মান্না মেহেদী বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, (সাতক্ষীরা- দেবহাটা) সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের এমপি পদ প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাবেক  সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ কামরুজ্জামান কামু, বিএনপি নেতা মিয়ারাজ হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক মিশন, পৌর বিএনপি নেতা আব্দুল হামিদ মহিদুজ্জামান মহিদ, অলিউর রহমানসহ নেতৃবৃন্দ। দোয়া মাহফিল শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ রেজাউল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল হক মুন্না। একই দিনে সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে পৌর বিএনপির ০৮ ওয়ার্ড বিএনপি সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু জাহিদ  ডাবলু, সাতক্ষীরা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব,  জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, বিএনপি নেতা অ্যাড: তোজাম্মেল হোসেন তোজাম, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আহাদুজ্জামান আর্জেদ, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কল্লোল প্রমুখ। এ সময় হাজার হাজার বিএনপি নেতা কর্মী ও সমার্থক ও সাধারণ জনতা দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান