বারহাট্টাবাসীর জনপ্রিয়তার শীর্ষে বিএনপি'র প্রার্থী ডাঃ আনোয়ারুল হক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণার পর থেকেই নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনটির নির্বাচনী প্রচারণা পুরোদমে জমে উঠছে। নির্বাচনকে সামনে রেখে বারহাট্টা উপজেলা সদরসহ বিভিন্ন এলাকার চায়ের টেবিলে চলছে চুলছেরা বিশ্লেষণ।
সারাদেশের মতো নেত্রকোনা-২ আসনেও বিএনপির প্রার্থীসহ অন্যান্য দলের মনোনীত প্রার্থীরা নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। তবে জনজরীপে শক্ত অবস্থানে আছেন ধানের শীষের মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোহাম্মদ আনোয়ারুল হক। এই আসনে অন্যান্য দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের প্রার্থী মো. এনামুল হক, জাতীয় পার্টি’র প্রার্থী এবিএম রফিকুল হক তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল কাইয়ূম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ফাহিম রহমান খান পাঠান ও ইসলামী ঐক্যজোট-এর প্রার্থী মো. শরিফ উদ্দিন তালুকদার।
এ নির্বাচনী এলাকায় বিভিন্ন দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে এখন পর্যন্ত নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) নির্বাচনী এলাকার নেত্রকোনা সদরসহ বারহাট্টা উপজেলা সদর ও বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল চষে বেড়াতে দেখা যাচ্ছে, শুধু বিএনপির মনোনীত প্রার্থীকেই। দলীয় মনোনয়ন পাওয়ার আগে থেকেই তিনি প্রতিটি ইউনিয়নে গণসংযোগ, মেডিকেল ক্যাম্প, কর্মী সমাবেশ, উঠান বৈঠক করে জনগণের মনে ঠাঁই করে নিয়েছেন বলে অভিমত ব্যক্ত করছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। এসবের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় রয়েছেন, চালাচ্ছেন প্রচার-প্রচারণা। সাধারণ জনগণ ও নেতাকর্মীরা মনে করছেন, নির্বাচনে এই আসনে ধানের শীষের কান্ডারী অধ্যাপক ডাক্তার মোঃ আনোয়ারুল হক বিপুল ভোটে জয়ী হবেন।
সচেতন মহলের ধারণা, আওয়ামী লীগ সমর্থকদের বেশিরভাগ ভোটই স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপিতে আসবে। এই হিসেবে যদি ভোট হয় তাহলে বিএনপি এ আসনে বিপুল ভোটে জয়ী হবে।
দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বললে তারা সকালের সময়কে জানান, বিএনপির মনোনীত প্রার্থী তফসিল ঘোষণার আগে থেকেই প্রতিটি এলাকায় গণসংযোগ, মতবিনিময় সভা আর ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে চলেছেন। তাছাড়া বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতারা আত্মগোপনে থাকলেও তাঁদের ভোটারদের কাছে টানতে চেষ্টা করছে বিএনপি।
উপজেলার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে কথা বললে তারা অভিমত প্রকাশ করে জানান, এ আসনটিতে আওয়ামী লীগের জনপ্রিয়তা থাকলেও এবার মানুষের মুখে মুখে স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এবার বিএনপির নিশ্চিত বিজয়ের সম্ভবনা আসন এটি। তাছাড়া এ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক একজন সৎ, যোগ্য, সজ্জন, নির্ভীক, পরপোকারী এবং সর্বজন স্বীকৃত মানুষ। তার ইমেজ চারিদিকে ছড়িয়ে পড়েছে। এখানে ধানের শীষ প্রতীকের বিপরীতে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের পরাজয় নিশ্চিত।
তারা আরও বলেন, দলীয় মনোনয়ন পাওয়ার আগে থেকেই ডাঃ আনোয়ারুল হক জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপির প্রতিটি সভা-সমাবেশ মিছিল, মিটিং এ নিয়মিত উপস্থিত থেকে নেতাকর্মীদের মাঠে ময়দানে সক্রিয় রাখতে ভুমিকা রাখছেন।
এদিকে আসনটিতে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি প্রার্থীদের সীমিত কার্যক্রম দেখা গেলেও অন্য কোনো দলের কার্যক্রম চোখে পড়ে না। সাংগঠনিক দিক থেকে এখানে এনসিপির অবস্থান খুবই নাজুক। দলীয় কার্যক্রম নিতান্তই সীমিত।
বারহাট্টা উপজেলা বিএনপি'র সভাপতি মোস্তাক আহমেদ বলেন, নানা ভাগে বিভক্ত বারহাট্টা বিএনপিকে ঐক্যবদ্ধ করতে, সিনিয়র নেতাকর্মীরা সম্মানের সাথে চলতে, দলের মান রাখতে এই আসনটিতে অধ্যাপক ডাক্তার মোঃ আনোয়ারুল হকই সবচাইতে যোগ্য প্রার্থী।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে মনজুরুল হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার
নন্দীগ্রামে ক্যাপ্টেন সারোয়ার হোসেন সোহেলের নিজ অর্থায়নে ঈদ উপহার পাঞ্জাবি বিতরণ
বেশি দামে তেল বিক্রি করাই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা
ঠাকুরগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ১২টি বাড়ি দখলের চেষ্টা
বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
খালিয়াজুরীতে ইয়াবাসহ আটক ৩
যশোরে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
শিবচরে অগ্নিকাণ্ডে কৃষকের দুটি গরু পুড়ে ছাই
ইউএনও’র ঈদ উপহার পেলেন দুই হাতবিহীন সেই ছাকিনা বেগম
রৌমারীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
রায়গঞ্জে এএসআইকে লাঠিপেটা, দুজন গ্রেপ্তার
বৃষ্টিতে চা গাছে কুঁড়ির সমারোহ