ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: ভূরুঙ্গামারীতে অসহায় বৃদ্ধের পাশে শ্রী পরিমল চন্দ্র সাহা


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১১-১-২০২৬ দুপুর ২:৩

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রী পরিমল চন্দ্র সাহা। নিঃস্ব ও অসহায় বৃদ্ধ মোঃ রহিজ উদ্দিনের পাশে দাঁড়িয়ে তিনি প্রমাণ করে চলেছেন—মানুষ মানুষের জন্য।

মোঃ রহিজ উদ্দিন গ্ৰামঃ নলেয়া,ডাকঘরঃ ভূরুঙ্গামারী, জেলাঃকুড়িগ্ৰাম। তিনি দীর্ঘদিন ধরে চরম মানবেতর জীবনযাপন করছিলেন। এমন অবস্থায় তার জীবনে আশার আলো হয়ে পাশে দাঁড়ান শ্রী পরিমল চন্দ্র সাহা। তিনি শুধু ওই বৃদ্ধের দেখাশোনাই করছেন না, বরং তার থাকার জন্য বাসগৃহের ব্যবস্থা করেছেন এবং সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। নিয়মিত খাবার প্রদান, চিকিৎসা সহায়তা এবং আর্থিক সহযোগিতার পাশাপাশি তিনি নিজে মাঝেমধ্যেই সরাসরি গিয়ে বৃদ্ধের শারীরিক অবস্থার খোঁজ নেন। রহিজ উদ্দিন এর বর্তমান বয়স ৯৫ বছর। এই বৃদ্ধ বয়সেই তিনি একা একা রাস্তায় বের হন।তার একটি মেয়ে ছিল অনেক আগেই মেয়ে মারা যান। তিনি একা । বর্তমানে তিনি তার ভাতিজার বাড়িতে বসবাস করছেন ভূরুঙ্গামারী উপজেলা ক্যাছালির মোড়, নলেয়া গ্রামে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নে।

শ্রী পরিমল চন্দ্র সাহা পেশায় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করাই যেন তার নেশা। তিনি বিশ্বাস করেন, শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়—মানবিক মূল্যবোধ চর্চাই একজন শিক্ষকের প্রকৃত দায়িত্ব।

এ মানবিক শিক্ষক শুধু একজন বৃদ্ধের মধ্যেই তার সহানুভূতি সীমাবদ্ধ রাখেননি। নিজ বিদ্যালয়ের অনেক দরিদ্র ও অসচ্ছল ছাত্র-ছাত্রীর জন্য তিনি নিজ উদ্যোগে পোশাক তৈরি করে দিয়েছেন, আবার অনেক ক্ষেত্রে পোশাক কিনে দিয়েছেন। শিক্ষার্থীরা যেন অর্থাভাবে পড়াশোনা থেকে ঝরে না পড়ে—এ বিষয়টি তিনি সবসময় গুরুত্ব দিয়ে দেখেন।

এছাড়াও শ্রী পরিমল চন্দ্র সাহা বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তিনি নিঃশব্দে কাজ করে যাচ্ছেন, কোনো প্রচারের আলো না চেয়েই।

এলাকাবাসীর মতে, শ্রী পরিমল চন্দ্র সাহা আজকের সমাজে মানবিকতার এক জীবন্ত উদাহরণ। তার মতো মানুষেরাই সমাজে আশা জাগায় এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে—মানুষ মানুষের জন্য, এই চিরন্তন সত্যকে বাস্তবে রূপ দিতে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার