ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় নারী’সহ আটক-৩, স্বর্ণ উদ্ধার


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১১-১-২০২৬ দুপুর ৪:৬

নোয়াখালী সুপার মার্কেটের ‘নিলয় জুয়েলার্স’ এ চুরির ঘটনায় মোর্শেদ মহসিন ও তার স্ত্রী শিল্পী আক্তার ও আলা উদ্দিন নামের তিনজনকে আটক করেছে পুলিশ। তারা সবাই আন্তঃজেলা চোর চক্রের সদস্য। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া ১২৭ ভরি স্বর্ণের মধ্যে ৯ভরি ৪আনা ২ রত্তি ৭ পয়েন্ট স্বর্ণ জব্দ করা হয়।

রোববার দুপুর ১টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ লিয়াকত আকবর।

পুলিশ সুপার জানান, গত ১ জানুয়ারি নোয়াখালী সুপার মার্কেটের ৪র্থ তলার নিলয় জুয়েলার্স এ ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল প্রবেশ করে। এসময় তারা প্রতিষ্ঠানটির সাটারের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ১২৭ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। পরে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুধারাম মডেল থানায় মামলা দায়ের করে। এ ঘটনার সিসি টিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযানে নামে পুলিশের একাধিক দল।

অভিযানের অংম হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার মুরাদনগর ভাঙ্গরা পাকা সড়কে অভিযান পরিচালনা চালিয়ে মোর্শেদ মহসিন ও তার স্ত্রী শিল্পী আক্তার এবং আলা উদ্দিনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের হাটহাজারী থানাধীন বড়দিঘীর পাড় এলাকার ভাড়া বাসায় তল্লাশী চোরাইকৃত ৯ভরি ৪ আনা ২ রতি ৭ পয়েন্ট সর্ণালঙ্কার উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত আসামীরা ঘটনায় জড়িত মর্মে সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। মামলার তদন্ত অব্যাহত আছে। আসামীরা আদালতে নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন।

এমএসএম / এমএসএম

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ