ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১২-১-২০২৬ দুপুর ১:৫০

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি, ২০২৬ খ্রি.) টুঙ্গিপাড়া উপজেলার কুশলী এলাকার ১, ২ ও ৩ নম্বর মহিলা সদস্যের বাড়িতে এ বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী সদস্য, সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নাগরিকদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা ভোটারদের ভোটাধিকার প্রয়োগ, গুজব পরিহার, আইনশৃঙ্খলা রক্ষা এবং নির্বাচন সংশ্লিষ্ট বিধি-বিধান মেনে চলার আহ্বান জানান।

এ সময় অংশগ্রহণকারীরা নির্বাচন সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং জেলা তথ্য অফিসের পক্ষ থেকে সেসব প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়। উঠান বৈঠকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নির্বাচন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস