ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নড়াইলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১২-১-২০২৬ দুপুর ২:১৩

 বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলার লোহাগড়ায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার বিকেলে কোটাকোল বায়তুল ফালাহ দখিল মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী সুপ্রীম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র আইনজীবী ড.এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ।
কোটাকোল ইউনিয়ন কৃষকদলের সভাপতি বিএমএ রকিব টুনুর সভাপতিত্বে শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: টিপু সুলতান, সাবেক সহ-সভাপতি  মোহাম্মদ আসাদুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ,নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল, লোহাগড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস,এম শাহীন বিপ্লব, বিএনপি নেতা আবু হায়াত সাবু, মো: মুছা মোল্যা,বাঁশগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ ওহিদুজ্জামান, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক মো: নবীর হোসেন,সাবেক সদস্য সচিব এনামুল কবীর চন্দন, জেলা যুবদলের সভাপতি মো: মশিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা মহিলাদলের সেক্রেটারি সালেহা বেগম।ওমর ফারুক খানের সঞ্চালনায় এ সময় প্রবীণ রাজনীতিবিদ শরীফ মুনীর হোসেন, মো: আনোয়ার হোসেন খান,মোল্যা বদিয়ার রহমানসহ উপজেলা বিএনপি,  কৃষকদল, মহিলাদল,যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এ দোয়া অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা কৃষকদলের প্রয়াত সভাপতি মো: খায়রুজ্জামান আলমেরও রুহের মাগফেরাত কামনা করা হয়।
প্রধান অতিথি ড.এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ বলেন,আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অমর প্রতীক।তাঁর নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও গণতান্ত্রিক সংস্কার এগিয়ে গেছে।খালেদা জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন এবং তারেক রহমানের নেতৃত্বে আগামির বাংলাদেশ গড়তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিতে সকলের প্রতি আহবান জানান তিনি । খালেদা জিয়ার নেতৃত্ব ও অবদানের কথা স্মরণ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন তিনি ও উপস্থিত নেতা-কর্মীরা।

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু