থানা হবে সাধারণ মানুষের আস্থা ও ভরসার কেন্দ্রস্থল: এসপি তারিকুল ইসলাম
নওগাঁর আত্রাই থানাকে সাধারণ মানুষের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। রবিবার (১১ জানুয়ারি) রাতে আত্রাই থানা আকস্মিকভাবে পরিদর্শনকালে তিনি এই দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় আগত সেবা প্রার্থীদের সঙ্গে সদাচরণ নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, পুলিশি সেবা পেতে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়। সেবা প্রদানের ক্ষেত্রে গতিশীলতা আনার নির্দেশ দিয়ে তিনি বলেন, মামলা, সাধারণ ডায়েরি (জিডি) ও পুলিশ ক্লিয়ারেন্সের মতো জরুরি সেবাগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে। সাধারণ মানুষ যেন থানায় এসে কাঙ্ক্ষিত সেবা পায় এবং পুলিশি কার্যক্রমে সন্তুষ্ট থাকে, সেটিই আমাদের মূল লক্ষ্য।
তদন্তাধীন মামলা দ্রুত নিষ্পত্তি এবং মাদকবিরোধী অভিযান জোরদার করার নির্দেশ দিয়ে পুলিশ সুপার আরও বলেন, অপরাধ দমনে কোনো আপস নেই। ওয়ারেন্ট তামিল ও কার্যকর টহল জোরদার করার মাধ্যমে এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রতিটি পুলিশ সদস্যকে পেশাদারিত্ব বজায় রেখে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান। তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়ে বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে পুলিশকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং দায়িত্বশীলতার সাথে নিজের ওপর অর্পিত কাজ সম্পন্ন করতে হবে।
পুলিশ সুপারের এই আকস্মিক পরিদর্শন ও দিকনির্দেশনা প্রসঙ্গে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল করিম বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনাসমূহ আমরা অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছি। আত্রাই থানাকে একটি আদর্শ ও সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।
পরিদর্শনকালে আত্রাই থানার সকল স্তরের অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এসপির এই ঝটিকা সফর এবং কড়া নির্দেশনায় থানার কার্যক্রম ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে নতুন গতি আসবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।
এমএসএম / এমএসএম
সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০
সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র
টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান
জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা
তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী
নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কাঁঠালবাড়ী ও হলোখানায় জে এফ এগ্রোর উদ্যোগে বীজ ব্যবসায়ী ও কৃষকদের মতবিনিময় সভা
শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা
ধুনট থানার ওসি আতিকুলকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ: স্থানীয়দের নিরপেক্ষ তদন্তের দাবি
ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার
শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন প্রকল্প-২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত